Breaking News
Home / TRENDING / পুজোর আগেই গ্রেফতার হতে পারেন মমতার অতি ঘনিষ্ঠ মন্ত্রী, বলুন তো কে তিনি?

পুজোর আগেই গ্রেফতার হতে পারেন মমতার অতি ঘনিষ্ঠ মন্ত্রী, বলুন তো কে তিনি?

নীল বণিক :

নারদা কান্ডে পূজোর আগে গ্রেফতার হতে পারেন রাজ্যের শাসক দলের এক হেভিওয়েট মন্ত্রী।
নারদার তদন্তকারী সিবিআই-এর এক আধিকারিক কয়েকদিন আগেই দিল্লিতে গিয়েছিলেন। নিজের সদর দফতরে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিয়েছেন তিনি। তাঁর দেওয়া নথিপত্র খুব ভাল ভাবেই খুঁটিযে দেখেছেন দিল্লির সিবিআই-এর আধিকারিকরা। সূত্রের খবর নথিপত্র ঘেঁটে দিল্লির সিবিআই-এর আধিকারিকরা মনে করছেন , শাসক দলের এই হেভিওয়েট মন্ত্রীকে গ্রেফতার করতে আর কোনও অসুবিধে নেই। তাই এখন দিল্লির সিবিআই-এর আধিকারিকদের নির্দেশের অপেক্ষায রয়েছে নিজাম প্যালেসের তদন্তকারী অফিসারেরা। অন্যদিকে তাঁর স্ত্রীকেও আয়কর ভবন ইতিমধ্যে সো-কজ করেছে। আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে তদন্তে নামছে বলে সূত্রের খবর। তাই পূজোর আগে সিবিআই, ইডি ও আয়কর ভবন এই তিন কেন্দ্রীয় সংস্থার তদন্তে চরম অস্বস্তিতে মমতার অত্যন্ত আস্থা ভাজন তৃনমুলের হেভিওয়েট এই দম্পতি।
উল্লেখ্য সারদার তদন্তে জেলে থাকার সময় প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র বলেছিলেন, জেলে থেকেই ঢাকের আওয়াজ শুনতে হবে! দিল্লি থেকে সিবিআইএর নির্দেশ চলে আসলে এবারের পূজোতে মদন মিত্রর মত তাঁরও একই হাল হতে চলেছে। জেলের মধ্যে বসেই তাঁকেও ঢাকের বাদ্যি শুনতে হবে বলে নিজাম প্যালেসের সিবিআই-এর তদন্তকারীরা বলাবলি শুরু করেছেন।

আরও পড়ুন :- 

নোটবন্দি কী সত্যিই মোদির ফ্লপ শো! ভিতরের খবরটা জেনে নিন

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *