নীলাঞ্জন বণিক : 
এ যেন কোনও বাবাজির ভেলকি! সমস্ত কালো টাকা আবার সাদা হয়ে ফিরে এলো!
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ‘কর্মযজ্ঞ’ শুরু করেছিলেন কালো টাকা ব্যাবসায়ীদের শায়েস্তা করার জন্য তার কোনও মানেই থাকলো না আর! কি হলো ব্যাপারটা তাহলে শুনুন।
ভারতবর্ষে এখনো কৃষি পণ্যজাত দ্রব্য আয় কর বহির্ভূত। যখনই শোনা গেল যে পুরনো টাকা চলবে না, তখনই একটা বড় অংশ টাকা এই কৃষি খাতে আয় হিসাবে দেখানো উপায় বার করে ফেললেন কালো টাকার কারবারীরা।
আরও একটি কাণ্ডও তাঁরা ঘটালেন। তা হল চটপট শেল কোম্পানি খুলে ফেললেল তাঁরা। কি এই শেল কোম্পানি? এটি হল ভুয়ো কোম্পানি যা কিনা কালো টাকা সাদা করতে সাহায্য করে। ধরুন আপনার কাছে ৫০ লক্ষ কালো টাকা আছে। সেটিকে আপনি সাদা করতে চান। আপনি কোনও সেল- কোম্পানির শেয়ার কিনে নিলেন। ধরুন যখন শেয়ার কিনলেন তখন এই শেল কোম্পানির শেয়ারের দাম 1টাকা প্রতি শেয়ার। আপনি 1লাখ সাদা টাকা ইনভেস্ট করলেন। আবার ব্রোকাররা সেই কোম্পানির শেয়ারের দাম রিগ করে 50 টাকায় নিয়ে গেল। তার মানে আপনার 1লাখ টাকার ইনভেস্টমেন্ট হিসাব মতো ৫০ লাখ টাকায় দাঁড়াল। ব্রোকারদের একটা বড় রকম কমিশন দিয়ে আপনি আপনার এক লাখ শেয়ার বেচে দিলেন। আপনি পেলেন ৫০ লাখ সাদা টাকা।
ভাবছেন এই কোম্পানির শেয়ার কে কিনবে? ধরুন আপনি একদম ট্যাক্স দিতে চান না। একদিকে আপনার সৎ ভাবে আয় হয়েছে 1কোটি টাকা। আপনি এই 50 লাখ টাকার শেয়ার কিনলেন। এবং যেহেতু এটা একটা ভুয়ো কোম্পানির শেয়ারের দাম তাই হু হু করে দাম কমে গেল। আপনি আবার আপনার খাতায় দেখালেন আপনার ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে যেটা আপনি আপনার আসল এক কোটি টাকার বিনিময়ে আ্যডজাস্ট করে নিলেন। আপনিও খুশি কারণ আপনাকে অনেক কম ট্যাক্স দিতে হল আর শেল কোম্পানির দৌলতে আপনার কালো টাকা সাদা হয়ে গেল।
সর্বশেষে বলি বাবাজিদেরও অসীম ক্ষমতা রয়েছে কালো কে সাদা টাকায় পরিবর্তন করার! আপনি যখনই কোনও কালো টাকা কোনও অসৎ আশ্রমে দান করেন তখন সেই টাকার জন্য আশ্রমকে কোনও ট্যাক্স দিতে হয় না। আবার আশ্রমকে আপনি ১০০ টাকা (কালো টাকা) দান করলেন, আর কিছুদিন পরে আশ্রম আপনাকে ১০০ টাকা উপহার দিল। ব্যাস হয়ে গেল কালো টাকা সাদা।
জেনে রাখুন নোট বন্দির পর থেকে আজ পর্যন্ত ৩০০-র বেশী ভুয়ো সংস্থাকে বাজেয়াপ্ত করেছে সেবি।
আয়কর দফতর, ইডি-র মত সংস্থাও বহু জায়গায় অভিযান চালিয়ে কালো টাকা উদ্ধার করেছে। গজিয়ে ওঠা ভুয়ো কোম্পানিগুলির বিরুদ্ধেও তদন্ত চলছে।
সুতরাং রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণার পরেই যে হইহই শুরু হয়েছে, সেই হইহইয়ের সময় এখনও আসেনি।
দিল্লি আভি দুর হ্যাঁয়! – (লেখক অর্থনীতির অধ্যাপক, বেনেট বিশ্ববিদ্যালয়)
আরও পড়ুন :-
পুজোর আগেই গ্রেফতার হতে পারেন মমতার অতি ঘনিষ্ঠ মন্ত্রী, বলুন তো কে তিনি?
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news