Breaking News
Home / TRENDING / বিশ্বকাপ ট্রফি কলকাতায়। তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। জানেন তিনি কী?‌ দেখুন ক্লিক করে

বিশ্বকাপ ট্রফি কলকাতায়। তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। জানেন তিনি কী?‌ দেখুন ক্লিক করে

 

নিজস্ব সংবাদদাতা

কলকাতায় ইতিমধ্যেই পৌঁছেছে যুব বিশ্বকাপ ট্রফি। শুক্রবার ক্ষুদিরামে প্রাক্তন খেলোয়াড়দের মেলা বসবে। কিন্তু তিনি থাকবেন না। বাংলা তথা কলকাতা পরিপূর্ণতা পায় সৌরভ গাঙ্গুলি দিয়ে। কিন্তু, বাবলু ভট্টাচার্য, প্রসূন ব্যা‍্নার্জি, শ্যাম থাপাদের আমন্ত্রণ করা হলেও মহারাজকে করা হয়নি। বিশ্বকাপের সঙ্গে মহারাজ থাকবে না, এটা কি মানা যায়?‌ স্পোর্টন কাউন্সিলের সঙ্গে যুক্ত বিভিন্ন খেলাধুলোর তারকাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তা হলে সরভ বাদ কেন?‌ প্রশ্ন উঠছে। আমন্ত্রণের ফোন যাচ্ছে রাজ্য সরকারের ক্রীড়া দপ্তর থেকে। দর্শকরা ট্রফির সঙ্গে সেলফি তোলার সুযোগ পাবেন। শুক্রবার সকাল ১১টায় কলকাতায় বিশ্বকাপ ট্রফি টুরের শুভ সূচনা করবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। শুক্রবার সারা দিন ট্রফিটি থাকবে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। প্রাক্তন ফুটবলারদের চঁাদের হাট বসবে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। প্রাক্তন ফুটবলারদের আমন্ত্রণ জানানো হচ্ছে। শনিবার মিশন ইলেভেন মিলিয়ন ফেস্টিভালের অংশ হিসেবে ট্রফিটি রাখা থাকবে সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে, সকাল ১০টা থেকে। রবিবার দুপুর ৩টে থেকে বিশ্বকাপ ট্রফিটি দেখার সুযোগ মিলবে ইকো পার্কে। হাজির থাকবেন ক্রীড়া দপ্তরের রাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। ‌‌

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *