সৌম্যজিৎ আচার্য
সাঁতারু
সমুদ্রের নীচে একটা লোক বেলুন বিক্রি করছে
ছোট বড় সেসব বেলুন কিনে নিচ্ছে মাছরা
এ সমুদ্রে কোনও মাছই সাঁতার জানে না
তাই প্রত্যেকটা মাছ বেলুনে চেপে ঘুরছে
এ দৃশ্য ওপর থেকে দেখছে একজন
সেই এ পৃথিবীর শেষ সাঁতারু
কেন কে জানে, সে সাঁতার কাটতে পারছে না
মাছ নয়, ঢেউ নয়
জলের মধ্যে মুখ ডুবিয়ে
সে আসলে তার বাবাকে খুঁজছে…
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news