Breaking News
Home / TRENDING / ‘বাড়ির ভেতর একচোখা চাঁদ, বাসি ম্যাক্সির স্ট্র্যাপ চিবায়’, প্রত্যূষা সরকারের কবিতা

‘বাড়ির ভেতর একচোখা চাঁদ, বাসি ম্যাক্সির স্ট্র্যাপ চিবায়’, প্রত্যূষা সরকারের কবিতা

 প্রত্যূষা সরকার:

আনবাটন

কপাল থেকে নুন ঝরে পড়লে
তোমার চকচকে গালে আফটার সেভ হয়ে যাই
গা বেয়ে নামতে থাকে আবিরে ধোঁয়া
সম্পৃক্ত বসন্ত কুঁচকানো ক্রোড়পত্রে
লিখে দেয় আমাদের খোলামেলা অভিযোগ
মই বেয়ে ঢলে পড়ে আগুন
বাড়ির ভেতর একচোখা চাঁদ
বাসি ম্যাক্সির স্ট্র্যাপ চিবায়

আমি কখনোই লেট নাইট মুভি দেখিনি
লেট নাইট রাজনীতি শুনেছি

চিঠি

ইচ্ছে ছিল তোমাকে ভালোবাসবো, মেগাস্থিনিস।

রাজদরবারে ক্রমশ মিথ্যে দেখে
লুপ্তপ্রায় হয়ে ওঠে আরশি, লেটার-বক্স
আমি তোমায় আমার অধীনতা দিয়ে ভালোবেসে ফেলি।

সে ভালোবাসা ভাঁওতা মাত্র।

রাজামশাই আমার জন্য দু’বেলা প্রসাদ পাঠান
যাতে আমি হৃষ্টপুষ্ট ব্যাঙ হতে পারি অদৃষ্টের কারখানায়।

………………………………………………………………………..

প্রত্যূষা সরকারের জন্ম ১৫ জানুয়ারি, ১৯৯৫। নদীয়া জেলার কল্যানীতে বেড়ে ওঠা প্রত্যূষার এখন অবধি প্রকাশিত কবিতার বই ‘অসম ২২’ (২০১৮) ও ‘অস্থির আঁতাত’ (২০১৯)। ছবি আঁকা ও তোলা, নতুন নতুন রান্নায় আর আড্ডায় অবসর কাটে এই তরুণ কবির।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

One comment

  1. দুটো কবিতাই উত্তর আধুনিক কবিতা হিসেবে অত্যন্ত সমৃদ্ধ।
    কবির উজ্জ্বল ভবিষ্যৎকামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *