ওয়েব ডেস্কঃ
ফের বন্দুকবাজের হামলা আমেরিকার শপিং মলে। শনিবার রাতে আমেরিকার টেক্সাসের এল পাসো শহরের ওয়ালমার্ট শপিং মলে বন্দুকবাজের হামলায় ২০ জন নিহত হয়েছেন। আহত প্রায় ২৬ জন মানুষ। এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, একজন বন্ধুকধারী শপিং মলের ভিতরে এলোপাথাড়ি ভাবে গুলি চালাছে এবং একের পর এক মানুষ গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ছেন।
এই ঘটনার নিন্দা করে এল পাসোর পুলিশ সুপার গ্রেগ অ্যালেন বলেন, “ওয়ালমার্টে বন্দুকবাজের হামলায় এখনও পর্যন্ত ২০ জন মানুষ নিহত হয়েছেন, আহত প্রায় ২৬ জন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই নির্মম ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। কী কারণে এই গুলি চালানো হল, তার তদন্ত চলছে।” টেক্সাসের গভর্নর গ্রে আব্বট বলেন, “এই ঘটনায় ২০ জন নিরপরাধ মানুষের জীবনহানি হয়েছে। এই ঘটনায় আমরা মর্মাহত। নিহতদের পরিবারের পাশে সর্বদা থাকবে সরকার।”

এক প্রত্যক্ষদর্শীর মতে, “আমি গাড়িটা পার্কিং করে শপিং মলে ঢুকতে যাব। হঠাৎ দেখি গুলির শব্দে তীব্র চিৎকার করে মানুষ ছুটে বাইরে বেরিয়ে আসছেন। কোনোক্রমে নিজেকে বাঁচানোর জন্য আড়ালে লুকানোর চেষ্টা করি। কিছুক্ষণ পর পুলিশ এলে দেখতে পাই গুলির আঘাতে ক্ষতবিক্ষত দেহ গুলো মাটিতে পড়ে রয়েছে।”
অনুপ্রবেশ রুখতে মেক্সিকো সীমান্তে পাঁচিল তোলার কথা দীর্ঘদিন ধরে বলে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনাক্রমে এল পাসো মেক্সিকো সীমান্তের কাছে অবস্থিত এবং এই এলাকার জনঘনত্ব আমেরিকার অন্য এলাকার তুলনায় অনেক বেশি। তাই এই ঘটনা প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করে বলেন, “খুবই দুঃখজনক ঘটনা। অনেকে মারা গিয়েছেন। এবার হয়তো পরের বছর নির্বাচনে ডেমোক্র্যাটরা আমাকে পরাজিত করতে পারবেন।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news