Breaking News
Home / TRENDING / রবিবারের কবিতা: বুদ্ধদেব হালদারের দুঃস্বপ্নের ডায়েরি থেকে দু’টি

রবিবারের কবিতা: বুদ্ধদেব হালদারের দুঃস্বপ্নের ডায়েরি থেকে দু’টি

 বুদ্ধদেব হালদার

 

দৌড়াও ইঁদুর, দৌড়াও

 

এসব লিখে রাখছি আগেই। হয়তো পাগল হয়ে যাব একদিন।

আজ ভোররাতে এক বহুতলের সিঁড়ি হারিয়ে ফেলেছিলাম আমি।

আর সকলেই তখন নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত, নিভা ব্যস্ত তার

ছেলে আর বরকে নিয়ে। ফাহিমা ব্যস্ত তার ধর্ম নিয়ে। পশ্চিমবাংলার

কবিরা ব্যস্ত ছিলেন কামড়াকামড়ি আর পুরষ্কার নিয়ে। ঠিক সেই

মুহূর্তেই আমার বীর্যপাত হয়ে গেছে ভয়ে। আমি দেখেছি অপমান ও

ব্যর্থতা আমার ছায়াকেও ছাড়িয়ে গেছে আজকাল। আমি দেখেছি, শুধু

মুসলিম ভোটারদের মন জোগাতেই কীভাবে রাজনীতি মানুষে মানুষে

বিভেদ বাড়িয়ে ফেলেছে দেড় মিনিটেই। এসব দেখেছি আমি। এবং চাকরি

খুঁজে বেড়িয়েছি প্রতিদিন। এবং খাবার খুঁজে বেরিয়েছি প্রতিদিন। এবং

বন্ধু খুঁজে বেড়িয়েছি প্রতিদিন। এবং গাছ খুঁজে বেড়িয়েছি প্রতিদিন। এবং

বই খুঁজে বেড়িয়েছি প্রতিদিন। এসব লিখে রাখছি আগেই, যদি পুরষ্কারহীন

আমার এই বই কেউ কখনও পড়ে…

রাত্রি ৩টে ২৬

‘I see the moon’ এরকম একটা কথা ঠিক এই মুহূর্তে

লিখতে ইচ্ছে করছে, এবং ইচ্ছে করছে তোমাকে জাপটে

ধরে খুব কাঁদতে। তুমি হঠাৎ আমার ভূত, আমার গলিত

জীবাশ্ম। প্রতিটা রাতে এলো চুল ছড়িয়ে তোমাকে টেবিলে

মাথা রেখে শুয়ে থাকতে দেখি আমি। এবং তুমি জানো না

কিছুই। আমি আজকাল কুকুরে ভয় পাচ্ছি ভীষণ। লিখছি,

আমাদের ঘনমেঘলীন প্রেম। এবং শেষপর্যন্ত জলাতঙ্কে

আমার মৃত্যু হতে পারে

…………………………….

বুদ্ধদেব হালদার শূন্য পরবর্তী দশকের বাংলা কবিতাকে যাঁরা অন্যখাতে বইয়ে দেওয়ার সাধনায় অবিচল, তাঁদেরই একজন। জন্ম হুগলী জেলার কোন্নগরে। বড়দা সুকুমারের কাছে সাহিত্য জীবনের হাতেখড়ি। প্রথম কবিতার বই ‘গাছেদের bio-data’ (২০১৫)-তেই নজর কাড়েন এই প্রতিভাবান তরুণ কবি। দ্বিতীয় বই ‘ইওহিপ্পাস ও একটি ক্ষেত্রফল'(২০১৮)  কাব্য ও জাদু ইতিহাসের আশ্চর্য সাক্ষী। তাঁর কবিতা বরাবরই সিস্টেমের মধ্যে থেকে সিস্টেমকে ধ্বংস করার এক সার্বিক প্রক্রিয়া যেন বা।  দি-মধ্য যুগের বাংলা শব্দকে অদ্ভুতভাবে কবিতায় ব্যবহার করা বুদ্ধদেব হালদারের সাহিত্যরীতির এক ব্যতিক্রমী বৈশিষ্ঠ। 
শীর্ষ চিত্র: নাইট মেয়ার। শিল্পী: অ্যালি হোয়াইট। দ্বিতীয় ছবি: স্পিরিট।
Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *