ওয়েব ডেস্কঃ
এক মহিলার স্নান করার ছবি তুলে গ্রেফতার হলেন পুলিশ কনস্টেবল। জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলায় এই ঘটনাটি ঘটে। জানা যাচ্ছে, এক মহিলার স্নানের ভিডিও করেন তারিক আহমেদ নামে এক পুলিশ কনস্টেবল। এই ঘটনায় ওই পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করে ত্রিকুটা নগর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, তারিক গোপনে একটি বাথরুমের পাশে গিয়ে, তাঁর মোবাইল ফোন থেকে এক অমরনাথ তীর্থযাত্রী মহিলার ভিডিও তোলেন। পরে মহিলাটি দেখতে পেয়ে চেঁচিয়ে উঠলে চারপাশে লোকজন জড়ো হয়। ঘটনা উত্তপ্ত হতে সেখান থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয় তারিককে। এবং তাঁর মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়।
ভারতীয় সংরক্ষণ বাহিনীর ১৯ ব্যাটেলিয়নের অফিসার তারিক আহমেদ। এদিন মহিলাদের অবমাননা ও সম্মানহানি করায় তারিকের বিরুদ্ধে ৩৫৪ ধারায় মামলা রুজু করে জম্মুর ত্রিকুটা থানার পুলিশ। পরে অবশ্য তারিক জামিন পেয়ে যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news