Breaking News
Home / TRENDING / রবিবারের কবিতা

রবিবারের কবিতা

 সমীরণ কুণ্ডু:

অমীমাংসিত

তখনই লিখি—এই প্রাকৃত বধ্য বড়। নির্ভার শামিয়ানা টাঙিয়ে যা দেখাচ্ছো সেকি প্রাচীন? অথবা গন্তব্য পেরিয়ে ওই ভীষণ আঁধারের দিকে অবুঝ বালক। কে বা কাহারা মেরুপথ ছাড়িয়ে ফস্কে পড়া খাদের ভিতর দিগন্ত লুকিয়ে রাখে। আমি কোনও শান্তা নয়। সমাধান কাকে দেব? বালকত্বের অভিধান ডিঙিয়ে প্রলাপে ভাসাই মহাকাশ রেখা। তুমি ঋদ্ধ এতোই—তফাতে রেখে যাও কপর্দ স্নায়ু? মৃত্যুর পর সম্পর্কেরা সব এক হয়ে যায়। আলোয় যা বিষন্ন প্রতীকী জেনো—অ্যাতো বিষ ও বিভাজনে হিংসা? কাকে? মুহূর্ত ভাঙে নতুন মুখের আশায়—গড়ে ওঠে প্রাণ। শামিয়ানা ছিঁড়ে আমি তখন তারাদের দেশে। ডাকলেই পাবে? উঁহু।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *