Breaking News
Home / TRENDING / প্রবল গরমের শেষে আসছে স্বস্তির বৃষ্টি

প্রবল গরমের শেষে আসছে স্বস্তির বৃষ্টি

নিজস্ব সংবাদদাতা।                                                     প্রবল গরমের শেষে স্বস্তির বৃষ্টি! আগামী তিনদিন বিক্ষিপ্তভাবে রাজ্যজুড়ে বৃষ্টিপাতের কথা ও শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাঞ্জাব থেকে মনিপুর হয়ে উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড থেকে শুরু করে এক নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। যার ফলে আগামী পাঁচ দিন রাজ্যজুড়ে কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে এবং বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপ অক্ষরেখার ফলে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্তের কারণেই আগামী তিনদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী বুধবার মুর্শিদাবাদ বীরভূম এবং নদীয়া জেলায় ব্যাপক বৃষ্টিপাত হবে বলে হাওয়া অফিস জানাচ্ছে। অন্যদিকে, বৃহস্পতিবার হুগলি, পূর্ব মেদিনীপুর, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এখন দেখার বিষয় গ্রীষ্মের দাবদাহে রাজ্যবাসী যখন গরমে নাজেহাল তখন আলিপুর হাওয়া অফিসের এই বার্তা কতটা স্বস্তি যোগাতে পারে সকলের কাছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *