নীল বণিক :
অবশেষে পদ্ম শিবিরে নাম লেখাতে চলেছেন কামদুনির দুই প্রতিবাদী মুখ। মৌসুমী ও টুম্পা কয়াল। বুধবার উত্তর ২৪ পরগনার এই কামদুনিতে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের রাজনৈতিক সভা। সেখানেই গেরুয়া শিবিরে নাম লেখালেন কামদুনির এই দুই প্রতিবাদী।
একসময়ে টুম্পা ও মৌসুমী দুজনেই জানিয়েছিলেন তারা কোনও রাজনৈতিক দলে নাম লেখাবেন না। সামাজিক সংগঠন গুলির ছাতার তলায় দাঁড়িয়ে আন্দোলন করবেন। তবে বৃহত্তর ইস্যুতে লড়াই করতে প্রয়োজনে রাজনৈতিক দলগুলির আন্দোলনে থাকতে চান। সেই মতো কামদুনি সহ নারী ধর্ষনের প্রতিবাদে বাম কংগ্রেসের ডাকা মিছিলে পা মিলিয়েছেন তারা। তবে এবার সরাসরি রাজনীতিতে কেন? এই প্রশ্নের জবাবে মৌসুমী ও টুম্পা কয়াল জানান বিজেপি রাজ্যে প্রধান বিরোধী দল। শাসকের বিরুদ্ধে কামদুনিতে আন্দোলন করতে হলে বিজেপিই প্রথম পছন্দ। তাই শাসক বিরুদ্ধে লড়াই করতে বিজেপিতে যোগ দিচ্ছি। প্রয়োজনে যদি দল মনে করেন তাহলে পঞ্চায়েত ভোটে এই কামদুনি থেকেই লড়াই করতে চান টুম্পা ও মৌসুমি কয়াল। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবশ্য জানিয়েছেন টুম্পা ও মৌসুমী দুজনেই কামদুনির মাটি থেকে ভোটে লড়াই করবেন।
আরও পড়ুন ঃ-
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news