ওয়েব ডেস্ক:
জম্মু-কাশ্মীরে বাংলার ৫ শ্রমিকের নিহত হওয়ার ঘটনাতে রহস্যের গন্ধ পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে আজ একটি টুইট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখানে গোটা ঘটনার তদন্ত প্রয়োজন বলে দাবি করেন তিনি। যেহেতু ৩৭০ পরবর্তী সময়ে উপত্যকায় কোনোরকম রাজনৈতিক কার্যকলাপ নেই, এবং আইনশৃঙ্খলা সম্পূর্ণত রয়েছে কেন্দ্রীয় সরকারের হাতে।

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের কুলগামে সন্ত্রাসীবাদের গুলিতে নিহত হয়েছেন বাংলার ৫ শ্রমিক। তাঁরা সকলেই মুর্শিদাবাদের বাসিন্দা। আর এই ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটার অ্যাকাউন্টে বাংলার মুখ্যমন্ত্রী লেখেন, গতকাল কাশ্মীরে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। ৫ নিরাপরাধ শ্রমিককে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে। আমরা ব্যথিত। এরপরেই মমতা লেখেন, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর আইনশৃঙ্খলা রয়েছে কেন্দ্রের নিয়ন্ত্রণে। কাশ্মীরে এখন কোনও রাজনৈতিক কর্মকাণ্ড নেই। আইনশৃঙ্খলা ভারত সরকারের হাতে। আমরা তদন্ত চাই। তাহলে আসল সত্যিটা বেরিয়ে আসবে।

সম্পূর্ণ তথ্য জানতে দক্ষিণ বঙ্গের এডিজি সঞ্জয় সিংহকে দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে কথায় এদিন টুইট করেন তিনি।

পাশপাশি নিহত শ্রমিক পরিবারগুলির পাশে দাঁড়াতে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। অন্যদিকে শ্রমিক পরিবারদের সঙ্গে দেখা করতে মুর্শিদাবাদ গিয়েছেন তৃণমূল বিধায়ক ও সাংসদরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news