Breaking News
Home / TRENDING / উপনির্বাচনে বিজেপির প্রার্থী তালিকায় জয়প্রকাশ-প্রেমচাঁদ-ভারতীর নাম

উপনির্বাচনে বিজেপির প্রার্থী তালিকায় জয়প্রকাশ-প্রেমচাঁদ-ভারতীর নাম

সূর্য সরকার।

আগামী ২৫ নভেম্বর রাজ্যের তিন বিধানসভা আসনের উপনির্বাচন। এঈ নির্বাচনকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে রাজ্য বিজেপি (BJP)। রাজ্যের তিন কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী হওয়ার দৌড়ে পাঁচ জনের নাম শোনা যাচ্ছে রাজ্য বিজেপির অন্দরে। তারা হলেন জয়প্রকাশ মজুমদার, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, মাফুজা খাতুন, ভারতী ঘোষ ও প্রেমচাঁদ ঝাঁ। নদিয়ার করিমপুর কেন্দ্রে এগিয়ে রয়েছেন জয়প্রকাশ। মাফুজা খাতুনকে কালিয়াগঞ্জ থেকে প্রার্থী করতে পারে বিজেপি। অন্যদিকে, খড়্গপুর সদর কেন্দ্রে প্রেমচাঁদ ঝাঁ ভারতী ঘোষ (Bharati Ghosh) বা প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের নাম ভাবা হচ্ছে বলেই বিজেপি সূত্রের খবর। দিল্লি নেতৃত্ব শেষ পর্যন্ত কোন তিনটি নামে সিলমোহর দেয় তার অপেক্ষায় রাজ্য বিজেপি।

যদিও বিজেপি সূত্রে খবর, খড়গপুর সদর কেন্দ্রে মেদিনীপুর সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh) ঘনিষ্ঠ প্রেমচাঁদ ঝাঁ প্রার্থী হতে পারেন। যিনি গত তিন বছর ধরে বিধায়ক থাকাকালীন দিলীপ ঘোষের বিধানসভা এলাকার সামগ্রিক কাজকর্মের দায়িত্বভার সামনে এসেছেন তিনি। তাঁকেই খড়গপুর সদর কেন্দ্রের প্রার্থী করতে চাইছে বিজেপি। কারণ সম্পূর্ণ বিধানসভার প্রেমচাঁদের নখদর্পণে। তাঁর নামও দিল্লিতে পাঠিয়েছেন স্বয়ং দিলীপ। রাজ্য বিজেপিখ একটি সূত্র বলছে, ভারতী ঘোষ বা প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় প্রেমচাঁদ ঝাঁকে প্রার্থীর​ করে চমক দিতে পারে বিজেপি।ফলে খড়গপুর সদর কেন্দ্রে ভারতী ঘোষ বা প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা গেলেও প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন এই ‘ডার্ক হর্ষ’ প্রেমচাঁদ ঝা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *