ওয়েব ডেস্ক:
কাশ্মীরের মানুষ সন্ত্রাস চায় না, শান্তি চায়। ৩৭০ ধারা বিলোপ ভারতের অভ্যন্তরীণ বিষয়, কাশ্মীর ঘুরে দেখে জানিয়ে দিল ইউরোপীয় ইউনিয়নের সাংসদরা। তারা এও পরিস্কার করে দিলেন যে, কাশ্মীর বিষয়ে তাঁরা ভারতের সঙ্গেই আছেন।
বুধবার শ্রীনগরে কাশ্মীর সফররত ইউরোপীয় ইউনিয়নের ২৩ জনের প্রতিনিধিদল সংবাদমাধ্যমে জানায়, কাশ্মীরে শান্তি বজায় রাখতে ও সন্ত্রাস দমন করতে ভারত যা করছে ইউনিয়ন তাকে সমর্থন করবে। ফ্রান্সের সাংসদ হেনরি মালোসে ও থারি মারিয়ানি বলেন, এখানকার মানুষ শান্তি চান। উন্নয়ণের লক্ষণও দেখা যাচ্ছে। তবে সরকারের কাছ থেকে আরও কিছু আশা করে মানুষ। এরপরেই ইউনিয়নের সাংসদরা বলেন, ৩৭০ ধারা বিলোপ সম্পূর্ণত ভারতের নিজস্ব বিষয়।
প্রসঙ্গত, মঙ্গলবার সেনাবাহিনীর আধিকারিকদের সঙ্গে ডাল লেক-সহ কাশ্মীরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন ইউরোপীয় ইউনিয়নের সাংসদদের প্রতিনিধি দলটি। এছাড়াও ইউনিয়নের নেতারা পুলিশ প্রধান দিলবাগ সিংহের কাছ থেকে কাশ্মীরের পরিস্থিতি জানেন। এইসঙ্গে তাঁরা কথা বলেন স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি ও কাউন্সিলারদের সঙ্গে। উপত্যকার বহু প্রত্যন্ত গ্রামগুলিও ঘুরে দেখেন প্রতিনিধি দল।
তবে মঙ্গলবার যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন বিদেশি সাংসদরা তখন কাশ্মীরের সংবাদমাধ্যমগুলিকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news