Breaking News
Home / TRENDING / সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেতা

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেতা

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স-

কিছু দিন আগেই এই বাংলা প্রত্যক্ষ করেছিল সুচন্দ্রা দাশগুপ্ত থেকে বৈদেহী উপাধ্যায়… মাত্র দেড় মাসে সড়ক কেড়ে নিয়েছে একের পর এক প্রাণ। এবার আরও এক মর্মান্তিক মৃত্যু সাক্ষী হলো গোটা দেশ। প্রয়াত টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা কোল্লাম সুধী। বয়স হয়েছিল মাত্র ৩৯ বছর। কেরালার ত্রিসুরের কাছে সোমবার ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোল্লাম ছাড়াও উল্লাস আরুর, বিনু আদিমালি ও মহেশ নামক আরও তিন ব্যক্তি সোমবার ভোরে গাড়ি করে যাচ্ছিলেন। আচমকাই ভোর সাড়ে চারটা নাগাদ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁদের গাড়ির। সংবাদ সংস্থা পিটিআইকে পুলিশের তরফে বলা হয়, “দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সবাইকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও কোল্লমকে বাঁচানো যায়নি। বাকি তিন জনও আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসা চলছে।”

এই ঘটনায় শোকজ্ঞাপন করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কোল্লামের মৃত্যুতে শোকবার্তা তাঁর। মালায়ালাম সিনেমা জগতে কোল্লাম বেশ পরিচিত মুখ ছিলেন। অভিনয় করেছিলেন বেশ কিছু টেলিভিশন শো-য়ে। দেখা গিয়েছিল ছবিতে। এভাবে হঠাৎ করেই যে তিনি ‘নেই’ হয়ে যাবেন তা যেন কিছুতেই বিশ্বাস করতে পারছেন না তাঁর কাছের মানুষেরা।

কিছু দিন আগেই এই বাংলা প্রত্যক্ষ করেছিল এমনই এক মর্মান্তিক ঘটনা। মাত্র ২৯ বছরে সড়ক দুর্ঘটনাতেই প্রাণ হারিয়েছিলেন অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত। শুধু সুচন্দ্রাই নয় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বৈদেহী উপাধ্যায়ও কিছু দিন আগেই দুর্ঘটনাতেই প্রাণ হারিয়েছেন। কিছু দিন পরেই বিয়ে হওয়ার কথা ছিল বৈদেহীর। দুই শোক কাটিয়ে উঠতে না উঠতেই আরও এক মর্মান্তিক ঘটনা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *