Breaking News
Home / TRENDING / স্বাভাবিক ট্রেন চলাচল, তবুও দায়িত্ব অনেক বাকি, কান্নাভেজা গলায় রেলমন্ত্রী

স্বাভাবিক ট্রেন চলাচল, তবুও দায়িত্ব অনেক বাকি, কান্নাভেজা গলায় রেলমন্ত্রী

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস ও মালগাড়ি দুর্ঘটনায় মৃত্যুমিছিল তোলপাড় গোটা দেশ। একের পর এক মানুষের মৃত্যু, পরিবারের আর্তনাদ যেন এখনও শোনা যাচ্ছে বালেশ্বরের বাহানাগাতে, যা এক মৃ্ত্যুপুরীর রূপ দিয়েছে।

তবে ৫১ ঘণ্টার ‘যুদ্ধ’ শেষে ফের স্বাভাবিক ছন্দে ফিরেছে বাহানাগা। ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত রেললাইন দিয়ে শুরু হয়েছে ট্রেন চলাচল। তবে রেলমন্ত্রী হিসাবে এখনও সমস্ত দায়িত্ব শেষ হয়ে যায়নি। যতক্ষণ না ট্রেন দুর্ঘটনার পর নিখোঁজদের পরিজনদের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে, ততক্ষণ কাজ চলবে। দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে কাঁদো কাঁদো গলায় সেকথা জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

গত শুক্রবার সন্ধ্যে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটে, সঙ্গে সঙ্গে খবর কানে যায় রেলমন্ত্রীর। তার নির্দেশমতো যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। তারপর শনিবার ভোররাতেই ঘটনাস্থলে পৌঁছান অশ্বিনী বৈষ্ণব। সেদিন থেকেই দুর্ঘটনাস্থলেই রয়েছেন তিনি।

নিজে থেকেই খতিয়ে দেখেন উদ্ধারকাজ। মৃত ও আহতদের উদ্ধার করার পর শুরু হয় রেললাইন মেরামতির কাজ। সেখানে থেকে ২৪ ঘণ্টা নজরদারি চালান রেলমন্ত্রী। এরপর রবিবার রাতে কিছুটা হলেও স্বাভাবিক ছন্দে ফেরে বাহানাগা। আপ ও ডাউন লাইন মিলিয়ে দুর্ঘটনাস্থল থেকে মোট তিনটি ট্রেনের চাকা গড়ায়।

ট্রেন চলাচল শুরু হওয়ার সময় হাতজোড় করে ঈশ্বরকে প্রণাম করেন অশ্বিনী বৈষ্ণব। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবেগে ভাসলেন তিনি। কান্নাভেজা গলায় তিনি বলেন, “আমাদের লক্ষ্য যত তাড়াতাড়ি সম্ভব রেল দুর্ঘটনায় যারা নিখোঁজ হয়ে গিয়েছেন তাদের পরিজনদের কাছে পৌঁছে দেওয়া। আমাদের দায়িত্ব এখনও শেষ হয়নি।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *