Breaking News
Home / TRENDING / ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মুখ খুললেন করমণ্ডল এক্সপ্রেসের চালক

ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মুখ খুললেন করমণ্ডল এক্সপ্রেসের চালক

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

শুক্রবার রাতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা আর তার তিনদিন পরে মুখ খুললেন করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Express Accident) চালক নিজেই। জানা গিয়েছে, আহত হলেও অনেক স্থিতিশীল রয়েছেন তিনি। বালেশ্বরের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন করমণ্ডল এক্সপ্রেসের লোকো পাইলট।

তিনি সাফ জানিয়েছেন, সিগনাল অনুযায়ীই ট্রেন চালিয়েছেন। স্বাভাবিক গতিতেই চলছিল ট্রেনটি। প্রসঙ্গত, প্রাথমিকভাবে রেলের তরফেও বলা হয়েছে মর্মান্তিক দুর্ঘটনার জন্য লোকো পাইলট দায়ী নন।

দুর্ঘটনার আগের মুহূর্তে ঠিক কী ঘটেছিল? করমণ্ডলের (Coromandel Express) লোকো পাইলট জানিয়েছেন, বাহানাগা বাজার স্টেশনের কাছে সবুজ সংকেত পেয়ে তবেই ট্রেনের লাইন বদল করেছিলেন। স্বাভাবিকভাবে যেমন গতিতে ট্রেন চলে, দুর্ঘটনার সময়েও একই গতিতে চলছিল করমণ্ডল এক্সপ্রেস। গতি বাড়ানোর অভিযোগ একেবারে ভুল বলেই দাবি লোকো পাইলটের। প্রসঙ্গত, রবিবার সাংবাদিক বৈঠক করে একই দাবি করেন রেল আধিকারিকও।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেসের চালকও এদিন মুখ খুলেছেন। তিনি জানান, ঘটনাস্থল পেরনোর সময়ে আচমকাই বিকট শব্দ শুনতে পেয়েছিলেন। ট্রেনের কামরায় ঝাঁকুনি দিয়েছে বলেও বুঝতে পারেন তিনি। প্রসঙ্গত, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলেও সেভাবে ক্ষয়ক্ষতির মুখে পড়েনি হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস। ওড়িশা (Odisha) থেকে প্রায় নিরাপদেই হাওড়া পৌঁছায় ট্রেনটি।

ইতিমধ্যেই এই ঘটনার তদন্তর দায়ভার সিবিআই ওপর। বালেশ্বরের ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন তদন্তকারী অফিসাররা। অন্যদিকে রেলের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। প্রধানমন্ত্রীর কাছে এই ঘটনার রিপোর্ট জমা পড়বে বলেও জানা গিয়েছে। প্রসঙ্গত, করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৭৫ জনের। রেলের গাফিলতির জেরেই এই ঘটনা বলে অভিযোগ করেছেন বিরোধীরা

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *