Breaking News
Home / TRENDING / আজ মাধ্যমিকের ফলপ্রকাশ, জেনে নিন মেধাতালিকা স্থান পেলো কারা?

আজ মাধ্যমিকের ফলপ্রকাশ, জেনে নিন মেধাতালিকা স্থান পেলো কারা?

চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ

মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৭৬ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল । রাজ্য সরকার -সহ মাধ্যমিকে যুক্ত সমস্ত দপ্তরের কর্মীদের কৃতজ্ঞতা জানিয়ে মাধ্যমিকের ফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ বন্দ্যোপাধ্যায়। এবছরের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৪২ হাজার ৩২১ ছিল। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন। পাশের হার ৮৬.১৫ শতাংশ। যা গতবারের তুলনায় সামান্য হলেও কম । পাশের হারের নিরিখে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর ।

মাধমিকে প্রথম স্থান অধিকার করেছে, বর্ধমানের কাটোয়ার দেবদত্তা মাঝি । তার প্রাপ্ত নম্বর ৬৯৭ । দূর্গাদাসী পূর্ব বর্ধমান গার্লস হাইস্কুলের ছাত্রী । মাধমিকে যুগ্ম ভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে , বর্ধমানের শুভম পাল এবং মালদার রিফত হাসান সরকার। তাদের প্রাপ্ত নম্বর ৬৯১ ।

মাধ্যমিকে তৃতীয়, টাকির আর্ক মণ্ডল, বেড়াচাঁপার সৌম্যদ্বীপ মল্লিক । মালদার মোহম্মদ সরবর ইমতিয়াজ, মাহির হোসেন, স্বরাজ পাল, অর্ঘদ্বীপ সাহা । তাদের প্রাপ্ত নম্বর ৬৯০। চতুর্থ বনগাঁর সমাদৃতা সেন,নরেন্দ্রপুরের অনিশ বাড়ুই, পূর্ব মেদিনীপুরের তুহিন বেরা,বর্ধমানের আর্ক বন্ধ্যোপাধ্যায় ।

পঞ্চম অরিজিত মণ্ডল, সুভজিত দে, সুপ্রভা আদক, অন্বেশা চক্রবর্তী, ইশান পাল,রুপায়ান পাল, অনুশ্রেয়া দাস, শুভজিত দেব। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৮। ষষ্ঠ স্থানে রয়েছে, বিদিশা কুণ্ডু, সুতীর্থ পাল, অনিক বাড়ুই, সৌম্যদীপ দাস, সৌম্যদীপ নায়েক, সুরদেন্দু মণ্ডল, অপূর্ব সামন্ত, প্রানিল যশ, সতীর্থ সাহা,রায়ান আবেদিন, রিদ্ধিস দাস। তাদের প্রাপ্ত নম্বর, ৬৮৭ ।

৬৮৬ নম্বর নিয়ে সপ্তম হয়েছেন, সুচেতনা রায়, অদ্রিজ গুপ্ত, অনুস্মিতা সাঁতরা, জিষ্ণু ঘোষ , শুভম হাজরা , দেব শঙ্কর সাঁতরা ।

মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল পরীক্ষার্থী দের উদ্দেশে এদিন টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়। তিনি সকল সফল ছাত্রছাত্রী দের শুভেচ্ছা জানিয়েছেন । তিনি লেখেন, “মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাফল্যের সঙ্গে পূর্ণ হোক তোমাদের আগামীর প্রত্যেকটি দিন। ”

এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও শুভেচ্ছা জানান মাধ্যমিক পরীক্ষার্থীদের।
https://www.facebook.com/100044248758125/posts/pfbid0Mj1b64jKUqWbPXwCyP3ApvpKTpEaR1i2cpWAnQu8D3nJDrAbVd11wBHVCf9ac9YNl/?app=fbl

জেনে নিন আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিন

(আসছে বিস্তারিত)

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *