Breaking News
Home / TRENDING / জেনে নিন আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিন

জেনে নিন আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিন

চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ আজ প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল । মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৭৬ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল । রাজ্য সরকার -সহ মাধ্যমিকে যুক্ত সমস্ত দপ্তরের কর্মীদের কৃতজ্ঞতা জানিয়ে মাধ্যমিকের ফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ বন্দ্যোপাধ্যায়। এবছরের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৪২ হাজার ৩২১ ছিল। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন। পাশের হার ৮৬.১৫ শতাংশ। যা গতবারের তুলনায় সামান্য হলেও কম । পাশের হারের নিরিখে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর । এদিন সকল সফল পরীক্ষার্থীর উদ্দেশ্যে টুইটার -এর মাধ্যমে শুভেচ্ছা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় । এদিন তিনি লেখেন, “মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাফল্যের সঙ্গে পূর্ণ হোক তোমাদের আগামীর প্রত্যেকটি দিন। ” পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের তরফে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন ঘোষণা করা হল । আগামী বছর ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা ৪৫ থেকে দুপুর ৩টে পর্যন্ত পরীক্ষা চলবে। পরীক্ষার্থীরা প্রথম ১৫ মিনিট পাবে প্রশ্নপত্র পড়ে দেখার জন্য। ২ ফেব্রুয়ারি প্রথম ভাষা,৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা । ৫ ফেব্রুয়ারি ইতিহাস,৬ ফেব্রুয়ারি ভূগোল,৮ ফেব্রুয়ারি গণিত,৯ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান,১০ ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান,১২ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয় । ফিজিকাল এডুকেশন অ্যান্ড সোশ্যাল সার্ভিস ও ওয়ার্ক এডুকেশনের পরীক্ষার দিন পরে ঘোষণা করা হবে বলেই জানিয়েছে পর্ষদ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *