Breaking News
Home / TRENDING / আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভারি বৃষ্টির সম্ভবনা

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভারি বৃষ্টির সম্ভবনা

চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ চলতি সপ্তাহের শুরু থেকেই শুরু হয়েছে বৃষ্টি । রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর । পাশাপাশি পরিস্থিতি অনুকূল থাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আন্দামানে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।তবে এখনই বর্ষা ঢুকছে না কেরলে । পাশাপাশি বাংলায় কবে নাগাদ আসতে পারে বর্ষা তা এখনও স্পস্থ ভাবে জানায়নি হাওয়া অফিস । মৌসম ভবন তরফে খবর, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর জন্য অনুকূল পরিস্থিতি দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জ এলাকা। তাই আগামী ৪৮ ঘণ্টায় আন্দামানে ঢুকবে বর্ষা। আন্দামানে আগাম হলেও কেরলে বর্ষা ঢুকতে দেরি হবে। সাধারণত পয়লা জুন বর্ষা ঢোকে কেরলে। কিন্তু এই মরসুমে কেরলে বর্ষা ঢুকবে ৪ জুন। বাংলায় কবে বর্ষা আসবে তা এখনও স্পস্থ জানানো হয়নি । বিহার থেকে ছত্রিশগড় পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। আরও একটি অক্ষরেখা রয়েছে তামিলনাডু উপকূল থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত। এই দুই অক্ষরেখার টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বাংলায়। এর প্রভাবেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা আবহাওয়াবিদদের। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, উত্তরবঙ্গে আট জেলাতেই শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং হালকা ঝড়ের পূর্বাভাস থাকছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হালকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা দক্ষিণবঙ্গেও । তবে অধিকাংশ জেলাতেই দিনের বেলায় গরম বাড়বে। তবে বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি এবং ও বজ্রপাতের সম্ভাবনা থাকছে।বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *