Breaking News
Home / TRENDING / জিয়াগঞ্জের অপরাধীদের কঠোর শাস্তি দিন, টুইটে মমতাকে আবেদন ওয়াইসি’র

জিয়াগঞ্জের অপরাধীদের কঠোর শাস্তি দিন, টুইটে মমতাকে আবেদন ওয়াইসি’র

ওয়েব ডেস্ক:

মতাদর্শগত পার্থক্য থাকতে পারে তাই বলে ঘৃণ্য অপরাধকে রেয়াত নয়, মত AIMIM নেতা আসাদউদ্দিন ওয়েইসি’র। এদিন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জিয়াগঞ্জ হত্যাকাণ্ডের অপরাধীদের কঠোর সাজা দাবি তোলেন। টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে এই আবেদন জানান ওয়েইসি।

বৃহস্পতিবার নিজের টুইটে AIMIM নেতা লেখেন, ‘(জিয়াগঞ্জ হত্যাকাণ্ডে) অপরাধীদের কঠোরতম সাজা নিশ্চিত করতে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে।’ তাঁর মন্তব্য, ‘আমরা RSS-এর মতাদর্শের বিরোধী। কিন্তু এই ঘৃণ্য কাজের ক্ষেত্রে কেউ আইনের ঊর্ধ্বে নয়।’

প্রসঙ্গত, নবমীর রাতে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে নৃশংস ভাবে  খুন করা হয় স্কুল শিক্ষক বন্ধুগোপাল পাল (৩৫), তাঁর গর্ভবতী স্ত্রী বিউটি ও ৬ বছরের ছেলে। পরদিন সকালে বাড়ি থেকে উদ্ধার হয় তিন জনের দেহ। ঘটনা প্রকাশ্যে আসতেই RSS জানায়, নিহত বন্ধগোপাল পাল তাদের কর্মী ছিলেন। আর সে কারণেই তাঁকে সপরিবারে খুন করা হয়। যদিও পুলিশ দাবি করেছে যে এই ঘটনার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *