Breaking News
Home / TRENDING / “একদিকে রাজ্যে মানুষ খুন হচ্ছে, অন্যদিকে মস্তি হচ্ছে!” মমতার পুজো কার্নিভালকে আক্রমণ দিলীপের

“একদিকে রাজ্যে মানুষ খুন হচ্ছে, অন্যদিকে মস্তি হচ্ছে!” মমতার পুজো কার্নিভালকে আক্রমণ দিলীপের

নীল রায়।

“একদিকে রাজ্যে মানুষ খুন হচ্ছে অন্যদিকে মস্তি হচ্ছে।” এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত পুজোর কার্নিভ্যাল প্রসঙ্গে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শুক্রবার নদিয়ার (Nadia) ধুবুলিয়া থানার মুরাগাছার বনগ্রামে বিজেপির নদিয়া উত্তর জেলার সাংগঠনিক সভাপতি মহাদেব সরকারের বাড়িতে গিয়েছিলেন তিনি। সেখানেই রাজ্যে গত এক সপ্তাহে ৮ জনের খুন হওয়া ও কলকাতার পুজো কার্নিভাল প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হয়। উওরে দিলীপ বলেন, “কার্নিভাল নিয়ে কিছু বলার নেই । একদিকে মানুষ খুন হচ্ছেন আর অন্যদিকে মস্তি হচ্ছে, আনন্দ হচ্ছে, মেলা হচ্ছে। আনন্দ হওয়া উচিত। তা খারাপ কিছু নয়। কিন্তু মানুষের মনে যদি ভয় থাকে, মৃত্যুভয়, অশান্তি থাকে, তাহলে সেই আনন্দের কী মানে হয়?” তিনি আরও বলেন, “কার্নিভ্যালের খরচ বেড়ে যাচ্ছে। পুজো কমিটিগুলোকে দশ হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। ঘুষ দেওয়া হচ্ছে, যাতে তারা দিদিমণিকে দিয়ে তাদের পুজো উদ্বোধন করেন। সাধারণ মানুষ পুজোতেও আনন্দ করতে পারছেন না। ভয়ের পরিবেশে বেঁচে থাকতে হচ্ছে। এই রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু থাকবে না? এই রাজত্ব মানুষ চায় না। এটা চলতে পারে না।”

রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মেদিনীপুরের সাংসদ বলেন, “গত কয়েকদিনে এ রাজ্যে আমাদের দলের চার জন খুন হয়েছেন। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের নিহত শিক্ষক আমাদের সংঘের লোক ছিলেন। চাপড়াতে আহমেদ শেখ নামে আমাদের একজন লড়াকু  কার্যকর্তাকে খুন করা হয়েছে। শান্তিপুরের খুন হওয়া পুরোহিত আমাদের কার্যকর্তা ছিলেন। নানুরেও একজন কর্মীকে খুন করা হয়েছে। সাধারণ মানুষের মনে শান্তি নেই। মানুষের প্রাণ যাচ্ছে।” তিনি আরও বলেন, “বিজেপিকে (BJP) ঠেকানোর সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। পুলিশ কেস দিয়েও বিজেপিকে আটকানো যাচ্ছে না। এটা বুঝে যাওয়ার পর শাসকদল তাই বিজেপির লোকজনকে প্রাণে  মারার চক্রান্ত করছে। পুলিশ-প্রশাসন গুন্ডা, বদমাইশ, সমাজবিরোধীদের হাতে চলে গিয়েছে। এই পার্টি, সরকার কোনওটাই তাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই। তার পরিণাম হিসাবেই সাধারণ মানুষ মারা যাচ্ছেন।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *