কিশোর ঘোষ:
২৮ সেপ্টেম্বর, শুক্রবার সন্ধ্যায় গড়িয়াহাটের একটি ক্যাফেতে প্রকাশিত হল রণজিৎ দাশ ও হিরণ মিত্রের যুগলবন্দি ‘যখন কামনা জাগে’। বলা বাহুল্য এই বইতে আছে রণজিৎ-এর কবিতা ও হিরণের ছবি। বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন কবি শঙ্খ ঘোষ ও চিত্রি গনেশ হালুই।
উল্লেখ্য, কবিতা ও চিত্রশিল্পের যুগলবন্দি বইটির দাম ১২০০ টাকা। তারপরেও সেই বই প্রকাশ মাত্র অবলিলায় পাঠকের আদর পেতে শুরু করেছে।
এই বইতে আছে বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি রণজিৎ দাশের বাছাই ৪০টি কবিতা। আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রকর হিরণ মিত্রের আঁকা ২৫টি ছবি। সবচেয়ে বড় কথা সেই কবিতা ও ছবি ছাপা হয়েছে অতি যত্নে। উচ্চ মাত্রার মূদ্রণ মান বজায় রেখে। রয়েল সাইজের বইটির দু’পাতা জুড়ে ছাপা হয়েছে একেকটি কামার্ত নারী শরীরের অনন্ত বিভা। অনেকেই নিশ্চই অবাক হচ্ছেন এই ভেবে, যে হিরণ মিত্র তো পরাবাস্তব আর অতি বাস্তবের পরিচিত প্রিয় শিল্পী। কিংবা অসামান্য পোট্রেইট আর্টিস্ট। সেই হিরণ এঁকেছেন ‘বোল্ড’ নারী শরীর! হ্যাঁ, একদম তাই। ‘যখন কামনা জাগে’ এক অন্য হিরণকে চিত্রায়িত করেছে। এমনকী এই বইতে এমন কিছু ছবি রয়েছে যা বিতর্ক তৈরি করতে পারে সারস্বত সমাজে। অবশ্যই আছে গুয্য যৌন তথা জীবন চেতনার কবি রণজিৎ দাশের গোটা জীবনের কাজ থেকে তুলে আনা মনিমুক্তের মতো সব কবিতা। তবে বেশ কিছু নতুন কবিতাও রণজিৎ লিখেছেন, যা একেবারেই নতুন বইটির জন্য।
আরও এক ক্ষেত্রে এই বই স্বতন্ত্র। আসলে আর পাঁচটা কবি ও চিত্রকরের যুগলবন্দির মতো হিরণ এই বইতে রণজিৎ-এর কবিতার নকল করেননি। বরং কবিতাগুলির স্বাদ গ্রহণ করে রচনা করেছেন আপন চিত্র-আত্মা। রণজিৎ দাশ ও হিরণ মিত্রের ‘যখন কামনা জাগে’ বংলা বই প্রকাশনা জগতে নিঃসন্দেহে একটি অপূর্ব সংযোজন। প্রকাশক সপ্তর্ষি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news