প্রসেনজিৎ মাহাতো :
এশিয়া কাপে দুরন্ত ফর্মে ছিলেন। তঁার চওড়া ব্যাট এশিয়া কাপ জিততে সাহায্য করেছে।
৫ ইনিংসে তঁার মোট রান ৩৪২। খুব স্বাভাবিক কারণেই ম্যান অফ দ্য টুর্নামেন্ট শিখরকে বাছা ছাড়া আর কাউকে বাছা কঠিন কাজ ছিল নির্বাচদের।
শিখর বলেন, টুর্নামেন্টটা আমার খুব ভাল গেল। দারুণ এনজয় করেছি। আশা করব, আগামী দিনেও আমি আমার এই ফর্ম ধরে রেখে দেশকে অনেক কিছু দেব। তবে, আমি একা কিছু নয়, গোটা টিম ভাল খেলেছে বলেই জিততে পেরেছি। এটা আমনার নয়, গোটা টিমের কৃতিত্ব। টুর্নামেন্টে কঠিন লড়াই হয়েছে। ঘাম ঝরিয়ে জিততে হয়েছে।’
রোহিতের সঙ্গে তঁার ওপেনিং জটি নিয়ে শিখর বলেন, ওর সঙ্গে বোঝাপড়া বরাবরই ভাল। ও খুব বড় মাপের ক্রিকেটার। যত দিন যাবে জুটিটা আরও জমবে। আরও সময় পেলে আমরা আরও ভাল করব।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news