চ্যানেল হিন্দুস্তান, নিউজ ডেস্ক-
শুক্রবার ভূমিকম্প-বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় ৮৪১ কার্টন ওষুধ ও ৬.১৯ টন ওজনের ডায়াগনস্টিক মেশিন পাঠালো ভারত। ইতিমধ্যে ভূমিকম্পর জেরে তুরস্কে ২২ হাজারের বেশি মানুষ মারা গেছে।
গত সোমবার সিরিয়ায় ৭.৮ এবং ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে বেঁচে যাওয়া লোকদের বের করার কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। আর তাতে মোকাবিলা সহযোগিতায় ভারত থেকে যে ওষুধগুলি পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছে প্যারাসিটামল 100 ML IV, Ceftriaxone GM INJ, Propofol INJ, ইত্যাদি, তাতে আরো পাঠানো হয়েছে গাউন, গ্লাভস, জুতার কভার এবং ক্যাপ।
ভারত অন্যান্য চিকিৎসা সহায়তার মধ্যে রয়েছে ইলেক্ট্রোকার্ডিওগ্রাফের ( Electro cardiograph) ছয়টি চ্যানেল, সিরিঞ্জ পাম্প ও একটি ফিজিওলজিক মনিটর সিস্টেম পাঠিয়েছে। বৃহস্পতিবার তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ মানুষদের সাহায্যের জন্য ভারতের সেনাবাহিনী ‘অপারেশন দোস্ত’-এর অধীনে একটি ফিল্ড হাসপাতালও স্থাপন করা হয়েছে।
বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, টুইটে জানিয়েছেন, “তুরস্ক পৌঁছে সেনাবাহিনী একটি ফিল্ড হাসপাতালে কাজ শুরু করে দিয়েছে। মেডিক্যাল, সার্জিক্যাল ও ইমার্জেন্সি ওয়ার্ড, এক্স-রে ল্যাব ও মেডিক্যাল স্টোর খোলা হয়েছে, ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ দেওয়ার জন্য দলটি 24 x 7 কাজ করবে।
কেন্দ্রীয় মুখপাত্র অরিন্দম বাগচিও টুইট করেছেন, ” চিকিৎসা বিশেষজ্ঞদের ভারতীয় সেনাবাহিনীর দল 24X7 কাজ করছে ও আহতদের ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে।” এর আগে, বৃহস্পতিবার ভারতের অতিরিক্ত ডিরেক্টরেট জেনারেল অফ পাবলিক ইনফরমেশন (ADC-PI) তুরস্কের ভূমিকম্প- আক্রান্ত এলাকায় একজন তুর্কি মহিলাকে আলিঙ্গন করছেন একজন মহিলা ভারতীয় সেনা অফিসারের একটি ছবি টুইট করেছেন ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news