Breaking News
Home / TRENDING / কেমন গেল ‘মিথ্যে প্রেমে গানে ‘র প্রথম দিন?

কেমন গেল ‘মিথ্যে প্রেমে গানে ‘র প্রথম দিন?

চ্যানেল হিন্দুস্তান বিনোদন ডেক্স

বলিউডে ও টলিউডে এখন চারিদিকে বিয়ের মরসুম কিন্তু, সিনেমা হল গুলিতে প্রেমের বড্ড অভাব। তাই হয়তো , শাহরুখ খানকেও ‘কিং অফ রোম্যান্স’ থেকে ‘পাঠান’ হয়ে যেতে হয়েছে। বলিউডে যখন দূর দুরন্ত পর্যন্ত কোন প্রেমের কাহিনি আর চলেছে না, তখন টলিউডে নবাগতা পরিচালক পরমা নেওটিয়া একটি ত্রিকোণ প্রেমের ছবি বানানোর সাহস দেখিয়েছেন। এটি একটি সংজ্ঞাহীন ভালবাসার জটিল গল্প।

ছবিতে অভীক অর্থাৎ অনির্বাণ ভট্টাচার্য একটি পানশালায় গান গায়। নিজে গান লেখে এবং নামকরা সঙ্গীতশিল্পী হওয়ার স্বপ্ন দেখে। তবে সে স্বপ্নটাও ঠিক করে দেখতে পারে না। কারণ, জীবনের সব ক্ষেত্রেই সে ভয় পায়। যেমন ভালবাসাকেও পায়। তাই তাঁর ভালবাসার মানুষ অন্বেষা অর্থাৎ ইশা সাহা যখন নিজে থেকে এসে প্রেম নিবেদন করে, শুধুমাত্র ভয়ের কারণে তাকেও সে দূরে সরিয়ে দেয়।

এ দিকে, অন্বেষাও বেশ বিভ্রান্ত। সে কী চায়, তার নিজের কাছেও স্পষ্ট নয়। এমন চরিত্র বাস্তবে খুব একটা বিরল নয়। সে বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতশিল্পীর মেয়ে। যার অন্যতম সেরা শিষ্য আদিত্য অর্থাৎ অর্জুন চক্রবর্তী যে অন্বেষাকে ভালবাসে। ত্রিকোণ প্রেমের কাহিনির পরিণতি কী হবে, সেই নিয়েই ছবির গল্প।

পরিচালক যে বলিউড ছবির ভক্ত তা, তাঁর গল্পবলার ধরনেই স্পষ্ট। নায়ক-নায়িকার প্রথম দেখা, ঘুরেফিরে তাকানো, প্রেমে পড়া— সব দৃশ্যই বলিউড রোম্যান্টিক ছবির দর্শকের বেশ চেনা। ছবির টেকনিক্যাল দিকগুলি যতটা নিখুঁত, চিত্রনাট্য ততটা নয়। বেশ কিছু জিনিস স্পষ্ট হয় না।

ছবির মুখ্য চরিত্রদের মধ্যে প্রেমের জটিলতা। একটি ছবিতে প্রেমে জটিলতা আসে গল্পের খাতিরেই। নায়ক-নায়িকা প্রেমে পড়ার পর প্রেমে জটিলতা সৃষ্টিই হয় গল্প এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তার পর সেই জটপাকানো সুতোগুলো খুলে যায় ছবির ক্লাইম্যাক্সে। কিন্তু এখানে যেন জটিলতা দিন দিন বেড়েই চলেছে, ছবিটিকে বাড়িয়ে নেওয়ার জন্য জটিলতাকে প্রাধান্য বেশি দেওয়া হয়েছে।

রকস্টার হিসাবে অনির্বাণকে এই ছবির আগে কেউ ভেবেছিলেন বলে মনে হয় না। একটি সংলাপে তাঁকে ‘মিউজিকের দেবদাস’-এর আখ্যা দেওয়া হয়েছে। চরিত্রটা অনেকটা তেমনই। গান-কবিতার মাধ্যমেই তার বিচ্ছেদবেদনার প্রকাশ করেন তিনি। অর্জুনের মতো অভিনেতাকে এই চিত্রনাট্য তেমন সুযোগ দেয়নি।

সিনেমা বা ওয়েব সিরিজ়ে এর চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং ভূমিকায় এর আগে ইশাকে দেখে ফেলেছেন দর্শক। তাই অন্বেষাকে সে ভাবে মনে না-ও ধরতে পারে সকলের। অনির্বাণ শক্তিশালী অভিনেতা। যে কোনও চরিত্রের ছাঁচে নিজেকে ঢেলে সাজিয়ে নিতে পারেন। তাই দেখতে মন্দ লাগবে না। তবে ইশা এবং অনির্বাণের পর্দার রসায়ন মন্দ নয়।

জটিল সংজ্ঞাহীন প্রেমের গল্প এক সময় দর্শক বেশ রোম্যান্টিসাইজ় করতেন। কিন্তু এখন ‘টক্সিক’ বলে একটি কথা খুবই প্রচলিত। তাই আগে যেগুলিকে আমরা ‘আহা, কী প্রেম’ বলে আখ্যা দিতাম, এখন অনেকে সেগুলিকেই ‘বাবা, কী টক্সিক’ বলে মানুষ উড়িয়ে দেয়। তবে প্রথম দিনে বক্স অফিসে ভালো পারফর্ম করবে বলে আশা ছিল। Mithye Premer Gaan তার প্রথম দিনে 0.05 কোটি ভারতীয় নেট উপার্জন করেছে৷ শেষে মনে করিয়ে দেওয়া ভাল, এই ছবিটি একটি মিউজিক্যালও বটে। এক ঝাঁক গানের মাঝে ‘নীরবতায় ছিল প্রশ্ন আমার’ গানটি ছবি থেকে সেরা পাওনা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *