Breaking News
Home / TRENDING / ঘরের মাটিতে প্রথম ম্যাচে বধ অস্ট্রেলিয়াকে

ঘরের মাটিতে প্রথম ম্যাচে বধ অস্ট্রেলিয়াকে

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

টেস্ট চ্যাম্পিয়ানশিপ ফাইনালের যাওয়ার লক্ষ্যে, অস্ট্রেলিয়া সিরিজে প্রথম ম্যাচে তৃতীয় দিনেই জয় আনলো ভারত। রোহিত শর্মার (Rohit Sharma) অনবদ্য শতরানের জেরে এক ইনিংস হাতে রেখে ১৩২ রানে জয় রোহিতবাহিনী, ১-০তে এগিয়ে টিম ইন্ডিয়া।

নাগপুরের মাটিতে টস জিতে প্রথম ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। সেই সিদ্ধান্ত যে সঠিক ছিল না, তার প্রমান মিলেছে প্রথম ১০ ওভারেই। যার ফলে কোনো অজি ব্যাটিং অর্ধশত রান করতে পর্যন্ত পারেনি। প্রথম দিন ব্যাট করতে নেমে ১৭৭ রানে আত্মসমর্পণ করে ভারতীয় বোলারের কাছে, প্রথম ইনিংসে লাবুশানের ৪৯ ও স্টিভ স্মিথের ৩৭ রানের দৌলতে ৬৪তম ওভারে ১৭৭ রান তোলে আলআউট হয় অস্ট্রেলিয়া, তাতে ৫ উইকেট নিয়েছেন চোট সরিয়ে ফিরে আসা রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ও ৩ উইকেট নিয়ে নিজের নামের প্রতি সুবিচার করেছেন আশ্বিন (Ashwin)।

১৭৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামে ভারতীয় দল। তাতে ১২০ রান করেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), জাডেজা (Jadeja) ৭০ ও অক্সার প্যাটেলের(Axar Patel) ৮৪ রানের দাপটে ৪০০ রান তোলে ভারতীয় দল। ১৪০ ওভার খেলে নিজেদের নিরাপদ জায়গায় পৌঁছে যায় ভারতীয় দল। যেখানে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক করা মুরফি (Murphy) ৭ উইকেট নিয়ে নিজে রাজ করলেন নিজের দলে।

দ্বিতীয় ইনিংসে ২২৩ রানের লিডে নামে অস্ট্রেলিয়াতে। তাসের ঘরের মতো একের পর এক উইকেট ফেলে জয়ের হাসি হাসলো ভারত। একা স্মিথকে (Smith) মাঠে রেখে পর পর উইকেটের জাদু খেললো ভারতীয় দলের। মাত্র ৯১ রানে গুছিয়ে যায় অস্ট্রেলিয়া দল, ভারতীয় দলের হয়ে ৫ উইকেট আশ্বিন, জাডেজা ও সামি ২ টা করে উইকেট নিয়ে জয় আনলো ভারত। অস্ট্রেলিয়ার সিরিজে দ্বিতীয় ম্যাচ আগামী ১৭ ফ্রেব্রুয়ারী দিল্লিতে মুখোমুখি নামবে ভারত। তাতেও কি জিরিয়ে রাখতে পারবে অস্ট্রেলিয়া দমন, তা যেন সময়ের অপেক্ষা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *