ওয়েব ডেস্ক :
প্রতিদিন কাউকে সাঁতরে অফিস যেতে দেখছেন কিংবা শুনেছেন। ভাবছেন সব গাঁজাখুরি গপ্প! ট্রেন নয়, বাস নয়, গাড়ি নয়, রোজ সাঁতার কেটেই অফিস যান তিনি! ভদ্রলোকের নাম বেনিয়ামিন ডাভিড। জার্মানির মিউনিখ শহরে বাড়ি। তিনি বাস, গাড়িতে ঝক্কি অনেক। ঝামেলাও কম নয়! বাস-গাড়িতে অফিস যেতে টেনশন হয়। ঠিকমতো পৌঁছতে পারব তো! তাই একটা ওয়াটারপ্রুফ ব্যাগে ল্যাপটপ, জুতো, জামা, প্যান্টস ভরে ঝাঁপ দেন ইসার নদীতে। জায়গা এলে ব্যাগ থেকে তোয়ালে দিয়ে গা-মাথা মুছে অফিস যাওয়ার জামা-প্যান্টস, জুতো পরেই রওনা দেন কর্মক্ষেত্রে। দু’কিমি দূরের অফিস ঠিক সময়েই ঢুকে পড়েন তিনি।
গ্রীষ্মকালে এভাবেই প্রতিদিন অফিস যাতায়াত করেন ডাভিড। শীতকালে অভ্যাস বজায় রাখার জন্য মাঝমধ্যে সাঁতরেই অফিস যাত্রা করেন। তবে নদীতে ঝাঁপ দেওয়ার নেট খুলে দেখে নেন নদীর জলের তাপমাত্রা কত!
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন :-
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news