চ্যানেল হিন্দুস্তান,বিনোদন ডেক্স-
অবশেষে বিতর্ক ভরা এই প্রেম যে পরিণতি পেল, তাতে খুশি পাত্র-পাত্রীর আত্মীয়স্বজন। খুশি দুর্নিবার ও মোহরও। দুর্নিবার সাহা এবং মোহর সেন, যারা গত বছর থেকে ডেটিং করছেন, এবার তারা বাঁধা পড়েছেন এক গাঁটছড়াতে। বর-কনের উভয় পরিবারই ‘আইবুরোভাত’ থেকে ‘গায়ে হলুদ’ সব আচার-অনুষ্ঠান হাঁসি মুখে সম্পন্ন করেছেন। কিন্তু নিন্দুকরা ঠিক ঘেঁটে ফেলছেন পুরনো কাসুন্দি। এক বছরের মাথায় প্রাক্তন স্ত্রী মীনাক্ষিকে ভুলে মোহরের সঙ্গে ছাদনাতলায় দুর্নিবার!

বৃহস্পতিবার গোধূলি লগ্নে চারহাত এক হল দুর্নিবার ও মোহরের। হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিতের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেন মোহর। তারকাখচিত বিয়ের অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধলেন এই জুটি। আমন্ত্রিতদের মধ্যে সঙ্গীত ও চলচ্চিত্র জগতের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় শিল্পীও ছিলেন।

সা রে গা মা পা খ্যাত দুর্নিবার 2022 সাল থেকে মোহরের সাথে ডেটিং করছে। লাভবার্ডদেরকে পেজ থ্রি পার্টিতে এবং বড় ইভেন্টে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গিয়েছে বহুবার। চলতি বছরের শুরুতে তারা তাদের বিয়ের ঘোষণা করেছিলেন। 2022 সালে, যখন তাদের সম্পর্ক প্রকাশ্যে আসে, তখন তার প্রাক্তন স্ত্রীর সাথে দুর্নিবারের বৈবাহিক সমস্যার কারণে এটি অনেক বেশি মনোযোগ আকর্ষণ করেছিল নেটিজেনদের।

২০২১ সালে প্রেমিকা মীনাক্ষী মুখোপাধ্যায়কে বিয়ে করে ছিলেন দুর্নিবার। বেশ ধুমধাম করেই বিয়ে হয়েছিল তাঁদের। বছর ঘুরতে না ঘুরতে সম্পর্কে ভাঙন। গুজব ছড়িয়ে পড়েছিল যে দুর্নিবারের জীবনে অন্য একজনের উপস্থিতির কারণে এই দম্পতির মধ্যে সমস্যা হচ্ছিল। কিন্তু দুর্নিবার দাবি করেছিলেন, তিনি পরকীয়া করেননি। ২০২১ সালের ডিসেম্বরে শহরের একটি রেস্তরাঁয় মোহরের সঙ্গে প্রথম দেখা। তারপর কাজের সূত্রে বন্ধুত্ব ও প্রেম। এটি অনেকের জন্য হতবাক সংবাদ ছিল কারণ ‘সা রে গা মা পা’ খ্যাত গায়ক দীর্ঘদিন ধরে মীনাক্ষীকে ডেট করেছিলেন এবং 2017 সালে তাদের রেজিস্ট্রি বিয়ে করেছিলেন। পরে, তারা 2021 সালে গাঁটছড়া বাঁধেন। আর এবার একেবারে অগ্নিসাক্ষী করে বিয়ে সারলেন মোহর ও দুর্নিবার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news