চ্যানেল হিন্দুস্থান, বিনোদন ডেস্ক-
তারা বরাবরই ভালো বন্ধু। কিন্তু বিধির বিধানে চির নিন্দ্রায় একজন! অন্যদিকে বন্ধুকে বিদায় দিতে বুক ফাটা কান্না। সতীশ কৌশিকের নিথর দেহের সামনে হাপুস নয়নে কাঁদছেন বলিউড অভিনেতা অনুপম খের। ৪৫ বছর ধরে যে বন্ধুর সঙ্গে জীবনের ওঠা-পড়া দেখেছেন অনুপম, সেই বন্ধুই এখন শেষ শয্যায়। আর তাই তো বন্ধুকে হারিয়ে নিজেকে সামলাতে পারলেন না অনুপম। বন্ধুর নিথর দেহর দিকে অপলক তাকিয়ে থেকে শুধুই কেঁদে চললেন। অনুপমের।
https://www.instagram.com/reel/CpknRrkjfNn/?igshid=YmMyMTA2M2Y=
বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বলিউডের বিখ্যাত অভিনেতা ও পরিচালক সতীশ কৌশিক (Satish Kaushik)। বয়স হয়েছিল ৬৭ বছর। বলি অভিনেতা ও পরিচালকের মৃত্যুর খবর টুইট করে জানান সতীশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা অনুপম খের (Anupam Kher)। দুই বন্ধুকে ৭ মার্চ জাভেদ আখতারের বাড়ির হোলির পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছিল।
বৃহস্পতিবার সকালে অনুপম খের বন্ধুর সঙ্গে নিজের ছবি টুইট করেন, “আমি জানি, মৃত্যুই সবচেয়ে বড় সত্যি। কিন্তু আমার প্রিয় বন্ধুর জন্য এটা লিখতে হবে স্বপ্নেও ভাবিনি। ৪৫ বছরের বন্ধুত্বে আচমকা চলে গেলেন। সতীশকে ছাড়া জীবন কখনই একরকম থাকবে না। ওম শান্তি।”
जानता हूँ “मृत्यु ही इस दुनिया का अंतिम सच है!” पर ये बात मैं जीते जी कभी अपने जिगरी दोस्त #SatishKaushik के बारे में लिखूँगा, ये मैंने सपने में भी नहीं सोचा था।45 साल की दोस्ती पर ऐसे अचानक पूर्णविराम !! Life will NEVER be the same without you SATISH ! ओम् शांति! 💔💔💔 pic.twitter.com/WC5Yutwvqc
— Anupam Kher (@AnupamPKher) March 8, 2023
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news