দেবক বন্দ্যোপাধ্যায়
:
একুশে জুলাইয়ের শোকের আবহ অনেকদিন আগেই অতীত হয়েছে। দল বড় হয়েছে আর একুশে জুলাইয়ের ‘শহীদরা’ ম্লান থেকে ম্লানতর হয়েছে। স্বজন হারানো ‘শহীদ’ পরিবারের জন্য নির্দিষ্ট আসন সংরক্ষিত থাকে প্রতিবছর। সেখানে বসে তাঁরা একপ্রকার বিচিত্রানুষ্ঠান দেখছেন শেষ কয়েক বছর। দলনেত্রীর উপস্থিতিতেই তাঁরা দেখেছেন তাঁদের প্রয়াত স্বজনের স্মৃতির ওপর দেবের পাগলু ডান্স। এবার একুশে জুলাই সমাবেশ মঞ্চের খুঁটি পুজো হয়েছে। সুব্রত বক্সী, অলক দাশেদের মত নেতার উপস্থিতিতে। অরুণাভ ঘোষ সমালোচনা করে বলেছেন, শোক দিবসকে মমতা উৎসবে পরিণত করেছেন অনেকদিন। এবার খুঁটি পুজো করে তা পাকাপাকি উৎসবে পরিণত হল। কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন, দলের শহীদ দিবসের হোর্ডিংয়ে দলনেত্রীর হাসিমুখ ছবি কেন?
তবে রাজনৈতিক মহলের মতে এইসব সমালোচনা, অপ্রিয় প্রশ্ন আজ ঢাকা পড়ে যাবে কয়েক লাখ মানুষের সমবেত স্লোগানে।
সম্ভবত এই সত্য বুঝে নিয়েই খেলোয়াড় – বিধায়ক দীপেন্দু বিশ্বাস উৎসবের ভরপুর সেলিব্রেশন শুরু করে দিয়েছেন সকাল সকাল সেল্ফি তুলে ও ফেসবুকে পোস্ট করে
আরও পড়ুন :-
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news