চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
তির পেল তরী।
হ্যাঁ, সেই অভিশপ্ত তরণী। যে জাহাজে শতাধিক মানুষ আক্রান্ত করোনার মত অসুখে। কেন করোনার মত? কারন জাহাজে করা যায়নি সঠিক করোনা পরীক্ষা। হল্যান্ড-আমেরিকা সি লাইন ধরে ভেসে আসতে থাকা এই অভিশপ্ত জাহাজ ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন চারজন। অসুস্থ শতাধিক। অসুস্থ অবস্থায় জাহাজ চালিয়ে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন জাহাজের কর্মীরা। এতদিন ধরে কোনও বন্দর ভিড়তে দেয় নি এই রোগাক্রান্ত জাহাজকে। পাছে সংক্রামিত হয়! এই ছিল ভয়। জাহাজে ওঠা ক্রন্দন, হাহাকার পৌছচ্ছিল না ভূখণ্ডে। পৌঁছলেও শুনবে কে?
তবে শেষ পর্যন্ত শোনা হল। সোশ্যাল মিডিয়ায় নিজেদের অবস্থার কথা জানিয়ে ছিলেন জাহাজের যাত্রীরা। কিছু হলেও জনমত তৈরি করল তাঁদের সোশ্যাল মিডিয়ার পোস্ট। বিশ্বজুড়ে খবর হল। চ্যানেল হিন্দুস্তানের পাঠকরাও এই অভিশপ্ত জাহাজের কথা জানতে পারলেন।
ওদিকে নড়েচড়ে বসল মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট ট্রাম্প নিলেন উদ্যোগ। ফ্লোরিডা বন্দরে জাহাজ ভেড়ানোর সিদ্ধান্ত হল। জাহাজে ফ্লোরিডার বাসিন্দা রয়েছেন ৫২ জন। গোটা আমেরিকার বাসিন্দা ৪০০ ছাড়িয়ে। কয়েকজন গ্রেট ব্রিটেনের। যাত্রী ও জাহাজের কর্মী মিলিয়ে প্রায় ২০০০ মানুষ শেষ পর্যন্ত মুক্তি পেলেল অভিশপ্ত জাহাজ থেকে।
করোনার করুণ কাহিনী, জাহাজের মধ্যেই নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে চলেছে প্রায় দু’হাজার জীবন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news