চ্যানেল হিন্দুস্তান ব্যুরো
“দায়িত্বজ্ঞানহীনের মত কাজ হয়েছে।” দিল্লির নিজামুদ্দিনের জামায়েত প্রসঙ্গে এমনই মনোভাব পোষণ করলেন তৃণমূলের অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান। বৃহস্পতিবার রাতের সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের কাছে নিজামুদ্দিন প্রসঙ্গে সাংসদ নুসরাত জাহান (Nusrat Jahan) নিজামউদ্দিনের (Nizamuddin) ঘটনা প্রসঙ্গে বলেন, “কিছু মানুষের কারণে লক্ষ লক্ষ দেশবাসী বিপদের মুখে পড়েছেন। এটা তো দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ। এক্ষেত্রে প্রশাসনের চেয়েও বেশি দায়ী সেসব মানুষেরাই। যাঁরা লকডাউন ঘোষিত হওয়ার পরও এই অনুষ্ঠানে ছিলেন।” তিনি আরও বলেন, “শরীরে করোনার লক্ষণ দেখা দিলে তা লুকিয়ে রাখবেন না দয়া করে। করোনা নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। আগে প্রয়োজনীয় পরীক্ষা করানো দরকার।”
বসিরহাটের সাংসদ নুসরত জাহান বলেন, “ধর্ম বা জাতি দেখে মানুষের শরীরে রোগ থাবা বসায় না। এখন রাজনীতি করার সময় নয়। আগে মানুষের প্রাণ।” প্রসঙ্গত, লোকসভা ভোটে জয়ের পরেই শিল্পপতি নিখিল জৈনের সঙ্গে বিয়ে হয় নুসরাতের। বিবাহিত হিন্দু নারীদের রীতি নীতি মেনে সিঁথিতে সিঁদুর ও হাতে শাঁখা পলা পড়ে সংসদে শপথ নিতে যাওয়ায় মুসলিম মৌলবাদীদের রোষানলে পড়েও তাতে বিশেষ পাত্তা দেননি। এবারও ধর্মীয় রোষানলে পড়ার ভয় না পেয়ে দিল্লির নিজামুদ্দিনে ধর্মীয় জমায়েতের সমালোচনা করলেন টলিউডের এই নায়িকা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news