চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
মৃত্যুর জাহাজ !! এছাড়া আর কোনও নামই দেওয়া যায় না জাহাজটিকে। হল্যান্ড আমেরিকার একটি জাহাজ যার উদ্দেশ্যই ছিল যাত্রীদের বিনোদন দেওয়া সেটাই রাতারাতি পরিণত হয়ে গেল মৃত্যপুরীতে। এই জাহাজের চার জন লোক ইতিমধ্যেই মারা গিয়েছেন করোনাতে। বাকি যাত্রীদের ৫০ শতাংশই আক্রান্ত মারণ রোগে। যাঁরা বেঁচে আছেন তাঁদের জাহাজ থেকে বেরনোর এখনও পর্যন্ত কোনও উপায়ই নেই।ওই এলাকার কোনও বন্দর জাহাজটিকে ভিড়তে দিচ্ছে না। সংক্রামিত জাহাজে মৃত্যুর জন্য অপেক্ষা করছেন তাঁরা।
এমনটা যে হতে পারে অতি বড় দুঃস্বপ্নেও ভাবতেই পারেন নি ইয়াদিরা গারজা। সদ্য বিয়ে হয়েছে তাঁর। স্বামীর সঙ্গে ক্রুজে পৃথিবীর সবথেকে বড় ক্রুজ লাইন কার্নিভালের জাহাজ জানদাম-এ উঠেছিলেন হনিমুনের জন্য। সেটা ছিল ৭ই মার্চ। ইয়াদিরার বক্তব্য, ক্রুজ কোম্পানি তাঁদের বলেছিল সমস্ত যাত্রীদের যথাযথ পরীক্ষার পর তাঁদের জাহাজে তোলা হবে কিন্তু বাস্তবে দেখা গেল কিছু করোনা আক্রান্ত মানুষ উঠে পড়েছেন ক্রুজে।তারপর থেকেই একের পর এক করোনা সংক্রমণ শুরু হয়ে যায়। জাহাজের ক্যাপ্টেন ১২৪৩ জন যাত্রী এবং ৫৮৬ জন কর্মীকে ২২ মার্চ বলেন কোয়ারেন্টাইনে যেতে কারণ সেইসময় অনেকেরই ইনফ্লুয়েঞ্জার মত লক্ষ্মণ দেখা দিয়েছিল। কিন্তু ততদিনে দেরি হয়ে গিয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে নতুন সমস্যা।
যে সব জাহাজকর্মী জাহাজে রয়েছেন তাঁদের বলা হয়েছে অসুস্থতার মধেও কাজ চালিয়ে যেতে। এই শারীরিক অবস্থায় তাঁরাও সেই কাজ করে উঠতে পারছেন না। এখন সবার জন্য যে খাবার আসছে তাও স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা নয়। ফলে সংক্রমণের সম্ভাবণা বেড়ে যাচ্ছে কয়েকগুণ।কিছুদিন আগেই সানদিয়াগো থেকে নোঙর করার কথা ছিল জাহাজ। কিন্তু পৌঁছনের আগেই প্রশাসন থেকে বলে দেওয়া হয় জাহাজ নোঙর করা যাবে না। ক্রুজের যাত্রী এবং কর্মীদের বাড়ির লোক প্রশাসন থেকে সোস্যাল মিডিয়ার শরণাপন্ন হয়েছেন তাঁদের বাঁচানোর জন্য। এতে কোনও কাজ হবে কি না তা বলবে সময়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news