ওয়েব ডেস্ক
আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এল সানি লিওনির নাম। এবার বিতর্ক শুরু হল তাঁর কন্ডোমের বিজ্ঞাপন নিয়ে। ট্রামে-বাসে-ট্রেনে কন্ডোমের পোস্টার লাগানো থাকে, যার ফলে তা দেখে লজ্জায় পড়েন সাধারণ মানুষ। এমনই দাবি আনলেন গোয়ার কংগ্রেস বিধায়ক ফ্রান্সিস সিলিভেইরালেন। এমনিতেই সানি লিওনির বিজ্ঞাপন প্রকাশ্যে নাকি লজ্জায় ফেলে দেয়। তাই আবার বাসে তার পোস্টার থাকলে অস্বস্তি আরও বাড়বে। তাই এইসব দেখানো বন্ধ হোক এবং সেইসঙ্গে প্রকাশ্যে কন্ডোমের পোস্টার লাগানোও। এমনকী স্কুলের পড়ুয়ারাও বাসে চেপে যায়, তারাও এর দরুন লজ্জা পাবে। এইসব বিজ্ঞাপন সমাজে কী বার্তা দেবে সেই নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তবে এখানেই উঠছে প্রশ্ন। কিছুদিন আগে ইমতিয়াজ আলি পরিচালিত ছবি ‘জব হ্যারি মেট সেজাল’-এর একটি ট্রেলারে ‘ইন্টারকোর্স’ শব্দটি ব্যবহারের ফলে কেঁপে উঠেছিল সিবিএফসি-র চেয়ারম্যান পেহলাজ নিহিলানির চেয়ার। তড়িঘড়ি সেই শব্দ ছবি থেকে ছেঁটে দিতে বলেন তিনি। তাই নিয়ে শুরু হয়ে যায় তুমুল বিতর্ক।
যেখানে জীবন যাপনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকে যৌনতা। খুব স্বাভাবিক একটা বিষয় নিয়ে সেখানে এত রক্ষণশীলতা কেন! কেন এত লুকোছাপা! কীসের লজ্জা!
অন্যদিকে কিছুদিন আগে একটি কন্যা সন্তান দত্তক নেওয়ায় প্রায় ছি ছি পড়ে গেছিল সানি লিওনি এবং তাঁর স্বামী ড্যানিয়েলের বিরুদ্ধে। অনেকের তো প্রায় তাঁদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে রাতের ঘুম উড়ে গেছিল সাধারণের। একজন পর্ণস্টার হয়ে কীভাবে সন্তান দত্তক নিতে পারেন। তারপরই শুরু হয়ে যায় বিতর্ক।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news