Breaking News
Home / TRENDING / ওঁ নমঃ শিবায়, মাটির নীচে হারিয়ে যাওয়া মহাদেবের মন্দির পুনঃপ্রতিষ্ঠার পথে ভক্তরা

ওঁ নমঃ শিবায়, মাটির নীচে হারিয়ে যাওয়া মহাদেবের মন্দির পুনঃপ্রতিষ্ঠার পথে ভক্তরা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

নদীর তলদেশ থেকে খোঁজ মিলল ২০০ বছরের প্রাচীন শিব মন্দিরের। মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের চেজারলা মন্ডলের পেরমল্লা পাড়ু গ্রামের কাছে পেন্না নদীতে এই প্রাচীন মন্দিরটির খোঁজ মিলেছে।

স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, ২০০ বছরের এই শিব মন্দিরটি নাগেশ্বর মন্দির নামে পরিচিত ছিল। প্রায় ৮০ বছর আগে পেন্না নদীর গতিপথ পরিবর্তনের ফলে বালি দ্বারা মন্দিরটি ঢাকা পড়ে যায় এবং গ্রামবাসীরাও অন্যত্র চলে যায়। বর্তমানে আশেপাশের কিছু উৎসাহী গ্রামবাসী অর্থ সংগ্রহ করে মন্দিরটি খোঁজার কাজ শুরু করেছিল। অবশেষে একদিন খনন করার পর মন্দিরটি খুঁজে পাওয়া যায়। পেরুমল্লাপেড়ু গ্রামের বাসিন্দা ভারা প্রসাদ বলেন, “২০০ বছর বয়সী এই শিব মন্দিরটি খুব জনপ্রিয় ছিল। গ্রামের প্রবীণরা জানিয়েছেন যে প্রায় ৭৫-৮০ বছর আগে মন্দিরটি বালিতে ভরে যায়। সংলগ্ন গ্রামবাসীরাও অন্যত্র চলে যায় এবং নদী গর্ভে মন্দিরটিও ধ্বংস হয়ে যায় বলে অনেকে মনে করেন।”

তিনি আরও বলেন, “এইসব কথা শুনে গালিপালা সুদর্শন নামে এক ব্যক্তি মন্দিরটি খোঁজার জন্য উদ্যোগ নেয়। তারপরই খনন কাজ শুরু হয় এবং মন্দিরটি খুঁজে পাওয়া যায়।” সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামবাসীরা এখন মন্দিরটি পুননির্মানের পরিকল্পনা করছে। স্থানীয়রা নদী গর্ভ থেকে মন্দিরটিকে তুলে আনার চেষ্টা করছে। তবে মন্দিরের ভিতরে যে শিবের মূর্তি ছিল, তার সন্ধান এখনও পাওয়া যায়নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *