চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
বিশ্বজুড়ে দিন দিন ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ২০০টির মতো দেশে এই মারণ ভাইরাসের প্রভাবে কয়েক লক্ষ মানুষ মারা গিয়েছেন। প্রতিদিন বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতি থেকে এখনই রেহাই মিলবে না বলে সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেডরস অ্যাধানম।
অ্যাধানমের মতে, “করোনা সংক্রমণ এখনও সর্বোচ্চ শিখরে পৌঁছয়নি। দিন দিন আরও বাড়বে আক্রান্তের সংখ্যা। অনেক দেশে মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণে এসেছে। আবার অনেক দেশে মৃত্যুর সংখ্যা বাড়ছে। ফলে আমাদেরকে আরও সতর্ক থাকতে হবে।” গত ৫-৬ সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে বেড়েছে, আগামী কয়েকদিনের মধ্যে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলে সাবধান করছেন হু’র অধিকর্তা।
মঙ্গলবার ডঃ মিচেল রিয়ান সতর্ক করে বলেছেন, এপ্রিল এবং মে মাসে বিশ্বজুড়ে এক দিনে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ। এখন সেটা পৌঁছেছে ২ লক্ষে। আগামীদিনে করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়বে। তবে এখন মৃত্যুর সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে। কিন্তু তা দীর্ঘস্থায়ী হবে এ কথা জোর দিয়ে বলা যাচ্ছে না।
আরও পড়ুনঃ ভারচুয়াল প্রচারে সব হয় না, সাবেকী প্রত্যক্ষ জনসংযোগ দরকার, বুঝছে বিজেপি
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news