Breaking News
Home / TRENDING / গাঁধী পরিবারের ‘দুর্নীতির’ এবার বিরুদ্ধে উঠে পড়ে লাগল মোদী সরকার

গাঁধী পরিবারের ‘দুর্নীতির’ এবার বিরুদ্ধে উঠে পড়ে লাগল মোদী সরকার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

গাধীঁ পরিবারের (Gandhi Family) সঙ্গে সম্পর্কিত তিনটি ট্রাস্টের বিরুদ্ধে এবার তদন্ত শুরু করার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry)। আয়কর ফাঁকি ও অনুদান সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে এই তদন্ত শুরু হচ্ছে বলে জানা গিয়েছে। যে তিনটি ট্রাস্টের বিরুদ্ধে তদন্ত হবে, সেগুলির নাম হল রাজীব গাধীঁ ফাউন্ডেশন, রাজীব গাধীঁ চ্যারিটেবল ট্রাস্ট ও ইন্দিরা গাঁধী মেমোরিয়াল ট্রাস্ট। তদন্তের জন্য স্বরাষ্ট্রমন্ত্রক বিভিন্ন মন্ত্রকের প্রতিনিধিদের নিয়ে বানিয়েছে বিশেষ কমিটি। তার শীর্ষে আছেন ডায়রেক্টর অব এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট (Director of Enforcement Directorate)। বুধবার আনুষ্ঠানিকভাবে এই তদন্তের কথা জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তবে গাঁধী পরিবার বা রবার্ট বাঢ়রার বিরুদ্ধে মামলা তথা সরকারি তদন্তের ঘটনা কোনও নতুন বিষয় নয়।

প্রসঙ্গত, জুন মাসে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবি শংকর প্রসাদ অভিযোগ করেন, চিনা দূতাবাস থেকে ৯০ লক্ষ টাকা অনুদান পেয়েছে রাজীব গাঁধী চ্যারিটেবল ট্রাস্ট। তারপর থেকেই দিল্লির প্রশাসনিক মহলে আলোচনা ছিল, গাঁধী পরিবার সম্বন্ধে যাবতীয় ট্রাস্ট গুলি সম্পর্কে তদন্ত শুরু করাতে পারে কেন্দ্রীয় সরকার। এদিন অমিত চাই নেতৃত্বাধীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তদন্তের বিষয়ে যাবতীয় সবুজ সংকেত দিয়ে দিয়েছে। প্রসঙ্গত, ২০০৮ সালে ভারতের জাতীয় কংগ্রেস ও চিনা কমিউনিস্ট পার্টির মধ্যে কি বিষয়ে মৌ স্বাক্ষর হয়েছিল তা নিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সরকার (Narendra Modi Govt.) রাজীব গাঁধী ফাউন্ডেশন, রাজীব গাধীঁ চ্যারিটেবল ট্রাস্ট ও ইন্দিরা গাঁধী মেমোরিয়াল ট্রাস্টের বিরুদ্ধে তদন্তের ছাড়পত্র দেওয়াকে প্রতিহিংসার রাজনীতি বলে পাল্টা আক্রমণ চালিয়েছে সর্বভারতীয় কংগ্রেস (AICC) নেতৃত্ব। তাদের কথায়, ক্ষমতার অপব্যবহার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর পার্টি বিজেপি প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করছে। দেশের মানুষ সবকিছু দেখছে, যথা সময় তারা বিজেপিকে যোগ্য জবাব দেবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *