Breaking News
Home / TRENDING / বাসন্তীতে নাবালিকা ধর্ষণে অভিযুক্ত ফিরোজ ও জাহাঙ্গীর নামে দুই দুষ্কৃতীর

বাসন্তীতে নাবালিকা ধর্ষণে অভিযুক্ত ফিরোজ ও জাহাঙ্গীর নামে দুই দুষ্কৃতীর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

নাবালিকাকে ধর্ষণ করে তার পরিবারকে খুন করার হুমকির অভিযোগ উঠল এলাকার দুই দুষ্কৃতী ফিরোজ মোল্লা এবং জাহাঙ্গীর মোল্লার বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার (South 24 Parganas) বাসন্তী থানার অন্তর্গত  চার নম্বর গরানবোস গ্রামে। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। অভিযোগ, বাসন্তী থানার অন্তর্গত চার নম্বর গরানবোস গ্রামের নবম শ্রেণীর ছাত্রী এক নাবালিকা মেয়েকে নিজের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ফাঁকা মাঠে ধর্ষণ করে ফিরোজ মোল্লা এবং জাহাঙ্গির মোল্লা । তারপর ধর্ষিত নাবালিকাকে তাঁর বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা।

নির্যাতিতা নাবালিকার বয়ানের ভিত্তিতে বাসন্তী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ফিরোজ মোল্লাকে গ্রেফতার করে বাসন্তী থানার পুলিশ। আর তারপর থেকেই  উত্তপ্ত হয়ে ওঠে গরানবোস গ্রাম। বারে বারে ফিরোজ মোল্লা ও জাহাঙ্গির মোল্লা অনুগামীরা নাবালিকার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ। সেইসঙ্গে অভিযোগ তুলে নেওয়ার জন্য প্রকাশ্যে বন্দুক দেখিয়ে রাস্তার ওপর নাবালিকার পরিবারকে হুমকি দিয়েছে অভিযুক্তদের অনুগামীরা। সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চলেছে গুলি। গুলিতে আহত তিন হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের ক্যানিং হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

হুমকির পাশাপাশি প্রকাশ্যে  গুলি চালায় তারা । সেই গুলিতে তিনজন  আহত  হয়েছেন । আহতদের ক্যানিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করার  পর  দুষ্কৃতীরা  যেভাবে প্রকাশ্যে হুমকি দিয়ে গুলি চালালো তাতে ভয়ে আতঙ্কে শিটিয়ে আছে নাবালিকার পরিবার। আতঙ্কিত গ্রামবাসীরা। এখনও এলাকা উত্তপ্ত । ঘটনাস্থলে রয়েছে বাসন্তী থানা বিশাল পুলিসবাহিনী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *