Breaking News
Home / TRENDING / এলাকাভিত্তিক আংশিক লকডাউন বাস্তবে কতটা সফল হবে, ধন্দে কলকাতা

এলাকাভিত্তিক আংশিক লকডাউন বাস্তবে কতটা সফল হবে, ধন্দে কলকাতা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

কলকাতা আংশিক লকডাউন (Lockdown) কতটা কার্যকরী হবে ? তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে বাছাই করা কনটেনমেন্ট জোনে কড়া লকডাউন কতটা সম্ভব হবে তা নিয়ে ধন্দে রয়েছে কলকাতার মানুষ। কনটেনমেন্ট জোনগুলিকে (Containment Zone) বস্তি এলাকা, মিশ্র বসতি, আবাসন এবং হাউজিং কমপ্লেক্স এলাকায় ভাগ করা হয়। তাতে কাঁকুরগাছি, উল্টোডাঙা, দত্তবাগান, করবাগানের মতো এলাকা যেমন উঠে এসেছে, তেমনই নিউ আলিপুর, বেলভেডরে রোড, জাজেস কোর্টের মতো উচ্চবিত্ত এলাকা রয়েছে। রয়েছে  ভবানীপুর, অজয়নগর, ফুলবাগান, সখের বাজারের কিছু হাউজিং কমপ্লেক্সও। এছাড়াও  বিজয়গড়, কসবা, আমহার্স্ট স্ট্রিট, মুকুন্দপুর, বেনিয়াপুকুর  এলাকার মিশ্রবসতি অঞ্চলগুলিও ওই তালিকায় রয়েছে।

কিন্তু প্রশ্ন হচ্ছে, একটি ওয়ার্ডের কেবলমাত্র দু’একটি পাড়ায় লকডাউন কার্যকর করে তা কতটা সাফল্যের মুখ দেখবে ? কারণ শহর কলকাতার বিভিন্ন প্রান্ত বিভিন্ন প্রান্তের সঙ্গে যুক্ত। যাতায়াত বা অন্য পরিবহন পরিষেবা, সবক্ষেত্রেই একটি এলাকা অন্য একটি এলাকার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত। অবস্থায় কলকাতা পুলিশ কিভাবে সমন্বয় রক্ষা করে লব্ধ কার্যকর করবে তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে ইতিমধ্যেই। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো কলকাতা পুলিশে তৈরি হচ্ছে বাছাই করা এলাকায় লকডাউন করতে। প্রশাসনের একাংশের মতে, যে সমস্ত স্থানে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমনের প্রকোপ বেশি মূলত সেই জায়গাগুলিতে নজরে রাখতে চাইছে রাজ্য সরকার।

যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে কাঁকুরগাছির ২০/১এন মোতিলাল বসাক রোড, আলিপুরের ৬৪এ আলিপুর রোডে অবস্থিত সত্যম টাওয়ার্স, ৫বি জাজেস কোর্ট, ১ নং বেলভেডরে রোড, ভবানীপুরের ১৯এ শরৎ বোস রোড, কলকাতা-২০, চক্রবেড়িয়া রোড, কলকাতা-২৫ (৪৯বি, ৩৬এ,৪৪,৮/১বি,১২এ), ৫৫এ ডঃ শরৎ ব্যানার্জি রোড। কলকাতা-২৯, খোট্টা বাগানের পি১২ (কাঁকুরগাছি), সিআইটি স্কিম ৭ এম, উল্টোডাঙার আরিফ রোড (১/২)। গোটা আধারচন্দ্র দাস লেন, মুকুন্দপুরের ১৩৮ পূর্বালোক, কলকাতা-৯৯ রয়েছে। সম্পূর্ণ লোকজনের ক্ষেত্রে প্রত্যেকটি এলাকা বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু আংশিক লাভ ডাউনে, সমস্ত জায়গা খুলে রেখে একটি অংশকে বিচ্ছিন্নভাবে লকডাউন করে দেওয়ার তত্ত্ব হজম করতে পারছে না রাজ্যবাসী। কিন্তু কলকাতা পুলিশ তৈরি কনটেইনমেন্ট এলাকায় কড়া লকডাউনের জন্য তৈরি। বিভিন্ন এলাকার একাংশের মানুষকে ঘর বন্দী করে কিভাবে সংক্রমণ রোধে সাফল্য আসবে রাজ্য সরকারের এই পরিকল্পনাও প্রশ্নের মুখে পড়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *