ওয়েব ডেস্ক :
নতুন নজির গড়লেন ঝুলন গোস্বামী। এ পর্যন্ত ভারতীয় মহিলা ক্রিকেট দলের এক নম্বর ফাস্ট বোলার তিনি। কিন্তু এবার অজি ফাস্ট বোলার ক্যাথরিন ফিটজপ্যাট্রিকের ১৮০ উইকেটকে টপকে গেলেন ঝুলন। ১৫৩টি ম্যাচে ঝুলন ঝুলিতে পুরে ফেলেন ১৮১টি উইকেট। এই নজিরের জন্য ঝুলনকে টুইট করে শুভেচ্ছা জানায় আইসিসি। চলতি বছরের চারদেশীর সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই নজির গড়েন ঝুলন। ঝুলনের আরেকটি কৃতিত্ব কম নয়। পঙ্কজ রায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর তিনি হলেন তৃতীয় বাঙালি যিনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব করেছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news