Breaking News
Home / TRENDING / ব্যবহারকারীদের জন্য বড় ঘোষণা, বিনামূল্যে পাওয়া যাবে জুমের এই পরিষেবা

ব্যবহারকারীদের জন্য বড় ঘোষণা, বিনামূল্যে পাওয়া যাবে জুমের এই পরিষেবা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

ব্যবহারকারীদের জন্য বড় ঘোষণা করল জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম (Zoom)। আজ সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছে, এবার থেকে নিখরচায় সমস্ত ব্যবহারকারীই এন্ডু-টু-এন্ড এনক্রিপশন (End-to-End Encryption) পরিষেবা পাবেন। ব্যবহারকারীদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

গত মাসে সংস্থাটি জানিয়েছিল শুধুমাত্র যারা অর্থ প্রদান করবে, তারাই শুধুমাত্র এন্ড-টু-এন্ড এনক্রিপশন পাবেন। কিন্তু আজ সংস্থার সিইও এরিক ইউয়ান একটি ব্লগ পোস্ট করে জানান, “আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা আমাদের সমস্ত ব্যবহারকারীর নিরাপত্তা ও গোপনীয়তা সুনিশ্চিত করতে পেরেছি। আমরা ব্যবহারকারীদের বিনামূল্যে এন্ড-টু-এন্ড এনক্রিপশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে এই অ্যাপের অপব্যবহার না হয়।”

প্রসঙ্গত, জনপ্রিয় এই ভিডিও কনফারেন্সিং অ্যাপে ব্যবহারকারীদের গোপনীয়তা বিঘ্নিত হচ্ছে বলে একাধিকবার অভিযোগ উঠেছে। যে সকল ব্যবহারকারী অর্থের বিনিময়ে ব্যবহার করত তাঁদের তৃতীয় ব্যক্তি ভিডিও কল ডিকোড করতে পারত না। কিন্তু যাঁরা বিনামূল্যে ব্যবহার করত তাঁদের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনও পদ্ধতি ছিল না। ফলে যে কেউ অংশগ্রহণ করতে পারত। কিন্তু এবার প্রধান ব্যবহারকারীকে (Admin) একটি সুইচ দেওয়া হবে। যার মাধ্যমে তিনি যেকোনও কল চালু ও বন্ধ করতে পারেন। এমনকি পুরনো কনফারেন্সেরও কোনও কল জুড়তে পারেন। নতুন এই ব্যবস্থাটি জুলাই থেকে চালু হবে বলে জানিয়েছে জুম।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *