Breaking News
Home / TRENDING / ঠিক ছিল করোনা বিধি মেনে হবে রথযাত্রা, তাও আটকে দিল শীর্ষ আদালত

ঠিক ছিল করোনা বিধি মেনে হবে রথযাত্রা, তাও আটকে দিল শীর্ষ আদালত

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পুরীর এ বছরের জগন্নাথ দেবের রথযাত্রা স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি হয় দেশের সর্বোচ্চ আদালতে। সেখানেই নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছেন, “প্রভু জগন্নাথ আমাদের ক্ষমা করে দেবেন যদি এ বছর আমরা রথযাত্রা স্থগিত করে দিই। কোভিড ১৯ মহামারীর সময় এই ধরনের জাতীয় সমাবেশগুলি অনুষ্ঠিত হতে পারে না। জনস্বাস্থ্য ও নাগরিকদের সুরক্ষার স্বার্থে, এই বছর রথযাত্রার অনুমতি দেওয়া যাবে না।”

প্রসঙ্গত, এই প্রথম বার শতাব্দী প্রাচীন পুরীর রথযাত্রা (Puri Rathyatra) স্থগিত হয়ে গেল করোনা ভাইরাসের সংক্রমণের কারণে। যদিও এর আগে পুরীর জগন্নাথ দেবের মন্দির কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছিল, বৃহৎ জনসমাগম ছাড়াই এবার পুরীতে হবে রথযাত্রা। অনাড়ম্বরভাবেই জগন্নাথ দেব নিজের বাড়ি থেকে মাসির বাড়ি যাবেন বলরাম ও সুভদ্রাকে নিয়ে। এই মর্মে ওড়িশার নবীন পট্টনায়ক সরকারের (Navin Pattnayak Govt.) সঙ্গে আলোচনা হয়েছিল মন্দির কর্তৃপক্ষের। স্বাস্থ্যবিধি মেনে এবারের রথ যাত্রার পক্ষে সায় দিয়েছিল দুপক্ষই।

একসময় ভাবনাচিন্তা শুরু হয়েছিল, ভক্তদের অভাবে এবার প্রথমবার জগন্নাথ দেবের রথ মন্দির থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাবেন হাতির দল। কিন্তু এদিন সুপ্রিমকোর্ট জানিয়ে দিল করোনা ভাইরাসের মহামারির কারণেই এবছর আর অনুষ্ঠিত হবে না জগন্নাথ দেবের রথযাত্রা। প্রসঙ্গত, দেশের অন্যতম শ্রেষ্ঠ উৎসবের মধ্যে পরিগণিত হয় পুরীর রথযাত্রা। প্রতি বছর এই উৎসবকে কেন্দ্র করে লক্ষাধিক মানুষের জনসমাগম হয় পুরীতে। কিন্তু করোনা মহামারীর চোখরাঙানি এখনও কাটেনি বিশ্ব তথা ভারতবর্ষের বুক থেকে। তাই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিতে হবে ওড়িশার মন্দির কর্তৃপক্ষকে।

পুরীর পর সবচেয়ে প্রাচীন রথযাত্রা অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের হুগলি জেলার মাহেশে। একমাস আগেই হুগলি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে মাহেশের রথযাত্রা কমিটির পক্ষ থেকে এ বছরের রথযাত্রা উৎসব বাতিল করে দিয়েছে। এবার মাহেশের মন্দিরেই রথযাত্রায় পূজিত হবেন জগন্নাথ দেব। এছাড়াও রথের সময় অম্বুবাচী তিথি। নভেল করোনা ভাইরাসের সংক্রমনের কারণে অসমের প্রাচীন কামরূপ কামাখ্যার মন্দিরের পুজো সহ অম্বুবাচীর মেলা বাতিল করে দেওয়া হয়েছে। এখানে কোনওরকম ভক্ত, সাধু, সন্ত পর্যটকদের যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মন্দির কমিটি। দর্শনার্থীদের জন্য মন্দির বন্ধ করেই এবারের অম্বুবাচী সময় দেবী কামাখ্যার পুজো হবে বলে জানানো হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *