চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
লাদাখের (Ladakh) গালওয়ান ঘাঁটিতে ভারত-চিন সীমান্তে দু’দেশের সেনার মধ্যে সংঘর্ষের ঘটনায় ২০ জন জওয়ানের মৃত্যুর ঘটনায় দলীয় কর্মসূচি স্থগিত করে দিলে বিজেপি। বৃহস্পতিবার সকালে এ বিষয়ে টুইট করে জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা (JP Nadda)। নিজের টুইটারে তিনি লিখেছেন, “গালওয়ান উপত্যকায় মাতৃভূমি রক্ষার জন্য যে অমর শহীদরা তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাদের সর্বদা স্মরণ করা হবে। জাতি তাঁদের কাছে ঋণী থাকবে। আমি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। বিজেপি তার সমস্ত রাজনৈতিক কর্মসূচি, ভার্চুয়াল সভা ইত্যাদি পরবর্তী দুই দিনের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।”
गालवान घाटी में मातृभूमि की रक्षा करते हुए अपना सर्वोच्च बलिदान देने वाले अमर शहीदों को हमेशा याद किया जाएगा। राष्ट्र उनका ऋणी है। मैं शहीदों श्रद्धांजलि अर्पित करता हूं।
भाजपा ने अपने सभी राजनैतिक कार्यक्रमों, वर्चूअल सभाओं आदि को अगले दो दिनो तक स्थगित करने का निर्णय लिया है।— Jagat Prakash Nadda (@JPNadda) June 18, 2020
সমস্ত রাজ্যের বিজেপি (BJP) সংগঠনগুলির পক্ষ থেকে সমস্ত কর্মসূচির দুদিনের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দেশবাসীর উদ্দেশ্যে চিঠি ছিলেন। সেই চিঠি নিয়ে দেশের মানুষের কাছে যাওয়ার কর্মসূচি নিয়েছিলেন বিজেপি কর্মীরা। এছাড়াও বিজেপির শীর্ষ নেতারা রাজ্যে রাজ্যে ভার্চুয়াল জনসভা করছেন। কিন্তু, এদিন সর্বভারতীয় সভাপতি টুইট করে নির্দেশ দেওয়া সমস্ত কর্মসূচি বাতিল করে দেওয়া। আজ বিকেলে সাংবাদিক সম্মেলন করার কথা ছিল পশ্চিমবঙ্গ বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের (Dilip Ghosh)। তিনি দলীয় কর্মসূচির সঙ্গে নিজের সাংবাদিক সম্মেলন বাতিল করে দিয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news