Breaking News
Home / TRENDING / উনিশে এগারোর নায়কের বিদায়, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর যুবির

উনিশে এগারোর নায়কের বিদায়, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর যুবির

ওয়েব ডেস্ক:

অবসরে যুবরাজ। আজ ১০ জুন, সোমবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন যুবরাজ সিংহ। আইসিসি সূত্রে খবর, এদিন থেকে একইসঙ্গে রঞ্জি ট্রফির মতো দেশের প্রথম শ্রেণির ক্রিকেট থেকেও নিজেকে সরিয়ে নিলেন সুপারস্টার ক্রিকেটার। তবে আইপিএল সহ পৃথিবীর বিভিন্ন দেশের টি-টোয়েন্টি ক্রিকেটে আরও কিছু দিন দেখা যাবে তাঁকে।

বলা বাহুল্য, নাটকীয় কায়দায় অবসর নিলেন ২০১১ বিশ্বকাপের সেরা খেলোয়াড় ৷ বিশ্বকাপের মাঝেই অবসর ঘোষণা করে যেন স্মরণ করিয়ে দিলেন ভারতের দ্বিতীয় বিশ্বকাপ জয়ে তাঁর অবদানের কথা। ৩৭ বছরের ভারতের এই বাঁ-হাতি ব্যাটসম্যান শেষবার দেশের হয়ে খেলেছেন ৩০ জুন, ২০১৭ সালে। প্রায় দু’বছর আগের  কথা। সেলিব্রিটি ক্রিকেটার ও ক্যাপ্টেন সৌরভ এবং ধোনির অন্যতম ম্যাচ উইনার যুবরাজ ভারতীয় ক্রিকেটের রাজধানীতে বসে বলেন, ‘কলড ইট এ ডে’৷

প্রসঙ্গত, দেশের হয়ে ৪০টি টেস্ট, ৩০৪টি ওয়ান ডে এবং ৫৮টি টি-২০ ম্যাচ খেলেছেন যুবরাজ সিংহ৷ ২০০৭ ও ২০১১ সালে ভারতের বিশ্বকাপ দলের অন্যতম সদস্য ছিলেন৷ ২০০৭-এ মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে প্রথম টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের অন্যতম খেলোয়াড় ছিলেন যুবি৷ ২০১১ সালের ভারতের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের নায়কের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণে নস্টালজিক ভারতীয় ক্রিকেটের ফ্যানেরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *