Breaking News
Home / TRENDING / কাঠুয়া ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত ৬, বেকসুর খালাস ১

কাঠুয়া ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত ৬, বেকসুর খালাস ১

ওয়েব ডেস্ক:

কাঠুয়া ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত ৬। অপরাধের ১৬ মাসের পর সোমবার পাঠানকোটের বিশেষ আদালত এই এই রায় শোনালো। দোষীদের মধ্যে রয়েছে দুই পুলিশ অফিসার দীপক খাজুরিয়া, সুরেন্দর ভার্মা এবং হেড কনস্টেবল তিলক রাজ। এছাড়াও মন্দিরের পুরোহিত তথা মূল অভিযুক্ত সঞ্জি রাম, পুলিশ অফিসার পরবেশ কুমার ও আনন্দ দত্তকেও দোষী সাব্যস্ত করেছে আদালত।

প্রসঙ্গত, গত বছরের ১০ জানুয়ারি কাঠুয়ার ৮ বছরের মেষপালিকার সঙ্গে বর্বরোচিত ঘটনা ঘটে। তাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ ওঠে দোষীদের বিরুদ্ধে। ওই বালিকাকে লাগাতার ধর্ষণ করে হয় বলেও অভিযোগ। এমনকী অপহরণের ৩ দিন পর খুন করা হয় মেয়েটিকে।  ১৭ তারিখ ওই বালিকার দেহ মেলে। ঘটনায় অভিযুক্তদের মধ্যে ছিলেন বিশাল জঙ্গোত্র ও তাঁর খুড়তুতো ভাই, বিশালের বাবা সঞ্জি রাম এবং পুলিশ অফিসার দীপক খাজুরিয়া। এই নৃশংস ঘটনা প্রকাশ্যে আসতেই অভিযুক্তদের শাস্তির দাবিতে তোলপাড় হয় উপত্যাকা সহ গোটা দেশ।

উল্লেখ্য, কাঠুয়া ধর্ষণ মামলার অন্যতম অভিযুক্ত সঞ্জি রামের ছেলে বিশালকে আগেই বেকসুর খালাস করে দিয়েছে আদালত। আজকের রায়ে অভিযুক্তদের অপহরণ, ধর্ষণ-সহ একাধিক ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। সোমবার চূড়ান্ত রায় দেন বিচারক তেজবিন্দর সিংহ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *