চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ মঙ্গলবার সকালে হঠাৎই ইউটিউব প্লাটফর্ম থেকে গায়েব ইমন চক্রবর্তীর ইউটিউব চ্যানেল । ঘটনায় বেজায় হতাশ হয়েছেন শিল্পী । মঙ্গলবার সকালে এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদও জানান শিল্প। মঙ্গলবার সকালে ইউটিউব থেকে মেইল পান ইমন। তাতে ইমন চক্রবর্তী প্রোডাকশনের চ্যানেলটি ওয়েব প্ল্যাটফর্ম থেকে ডিলিট করে দেওয়ার কথা জানানো হয়। এই পরই সোশ্যাল মিডিয়ায় ইমন লেখেন, “বুঝতেই পারছি না আমি কী এমন করেছি বা কোন নিয়মটা উল্লঙ্ঘন করেছি। আমরা এতকিছু ইভেস্ট করেছিলাম এতে আর ওরা আচমকা এক মেইল পাঠিয়ে সমস্ত কিছু শেষ করে দিল। এটা অত্যন্ত দুর্ভাগ্যের।”
এদিন ফেসবুক লাইভে তিনি জানান, ২০১১ সালে নিজের প্রোডাকশন হাউসের নামে চ্যানেলটি খুলেছিলেন। প্রায় ১১-১২ বছর ধরে চলছে। বহু গান ও কনটেন্ট ছিল তাতে। নতুন নতুন শিল্পীরা কাজ করেছিলেন। প্রচুর টাকা খরচ করে তৈরি করা হয়েছিল কনটেন্টগুলি। কিন্তু আচমকা সমস্ত কিছু চলে গেল। তিনি আরও বলেন, এর আগে তিনি বা টিম এর আগে কোনও স্ট্রাইক বা সতর্কতামূলক মেল পাননি। কপিরাইট ক্লেম কয়েকটা এসেছিল, কিন্তু এত বছরের একটা চ্যানেল বন্ধ করার আগে কোনও তো সতর্কতা দেওয়া উচিত ছিল।ইমন কে গোটা বিসয়টির বিষয়ে ইউটিউব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দেন অভিনেত্রী মিমি চক্রবর্তী ।এদিন ইমন প্রশ্ন তোলেন, ক্রিয়েটর যদি কনটেন্ট ক্রিয়েটই না করে তাহলে এই ধরনের প্ল্যাটফর্মের অস্তিত্ব কী থাকবে? এটা নীতিগতভাবে একেবারেই ঠিক নয় বলেও জানান তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news