চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ ‘দিল্লির বাংলো ছাড়তে হলে আমাদের মন্দিরে এসে থাকুন’, রাহুলকে আমন্ত্রণ অযোধ্যার মোহন্তর । প্রসঙ্গত , কয়েকদিন বাদেই দিল্লির বাংলো ছাড়তে হবে রাহুল গান্ধী কে । আর তার আগেই তাকে বিকল্প ‘আশ্রয়ে’র সন্ধান দিলেন অযোধ্যার পবিত্র হনুমানগড়ি মন্দিরের মোহন্ত সঞ্জয় দাস।সঞ্জয় দাস হনুমানগড়ির প্রধান পুরোহিত মোহন্ত জ্ঞান দাসের উত্তরসূরির পাশাপাশি তিনি সংকটমোচন সেনার জাতীয় সভাপতি ।
এদিন তিনি জানান, ”অযোধ্যার মোহন্তদের তরফে আমরা রাহুল গান্ধীকে স্বাগত জানাচ্ছি। উনি এখানে এসে প্রার্থনা করলে করতেই পারেন। শুধু তাই নয়, এখানে অনেক আশ্রম আছে। রাহুল গান্ধী চাইলেই কোনও আশ্রমে এসে থাকতেও পারেন। আমরা খুশিই খুশি হব” । উল্লেখ্য, মানহানির মামলায় সাজা পেয়ে সাংসদ পদ হারানোয় দিল্লির সরকারি বাংলো থেকে বেরিয়ে যেতে হবে রাহুল গান্ধীকে। গত সপ্তাহে রাহুলকে লোকসভার সচিবালয় থেকে নোটিস পাঠিয়ে জানানো হয়, সাংসদ হিসেবে তিনি যে সরকারি বাংলোয় থাকছেন, সেই ১২, তুঘলক লেনের বাড়ি ২২ এপ্রিলের মধ্যে খালি করতে হবে। রাহুল গান্ধীও জানিয়ে দিয়েছেন, তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে ওই বাংলো খালি করে দেবেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news