Breaking News
Home / TRENDING / বিরোধী শিবিরকে বার্তা ! “যুব সমাজ জাতপাত ভেদাভেদ মেনে নেবে না” বললেন প্রধানমন্ত্রী

বিরোধী শিবিরকে বার্তা ! “যুব সমাজ জাতপাত ভেদাভেদ মেনে নেবে না” বললেন প্রধানমন্ত্রী

নীল রায়।

“যুব সমাজ জাতপাত ভেদাভেদ বিশ্বাস করে না।” রবিবার মন কি বাত অনুষ্ঠানে এভাবেই বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) । নাগরিক সংশোধনী আইন ও এনআরসি নিয়ে বিরোধী রাজনৈতিক দলের যুব সমাজকে ইন্ধন দেওয়ার পাশাপাশি, উস্কানি দেওয়ার অভিযোগ করেছিলে বিজেপি। মূলত তাদের উদ্দেশ্যেই প্রধানমন্ত্রী বলেন, “আজকের এই যুব সম্প্রদায় জাতপাত, স্বজনপোষণ, ভেদাভেদে বিশ্বাস করে না। এই যুব সম্পদায়ের কাছ থেকে দেশের অনেক আশা। তাঁরা দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন। এই দশক এই যুব সম্প্রদায়ের নামে হতে চলেছে। দেশের উন্নতিতে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই তরুণ প্রজন্ম। কারণ এই সময় সবার মধ্যে একটা অন্যরকমে এনার্জি, উন্মাদনা কাজ করে। তাঁরা পরিবর্তনের কথা ভাবেন। নতুন কিছু করে দেখানোর কথা ভাবেন। সেটাই আগামী দশকে দেখা যাবে।”

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সিএএ (CAA) ও এনআরসি (NRC) বিরোধী আন্দোলনে ছাত্র ও যুব সমাজকে অংশ নিতে আহ্বান করেছিলেন। সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গাঁধী (Rahul Gandhi) ও প্রিয়াঙ্কা গাঁধী বঢ়রাও (Priyanka Gandhi Vadra) একই বার্তা দিয়েছেন ছাত্র সমাজের জন্য। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য, “এই তরুণ প্রজন্মকে অনেকে অনেক নামে ডাকেন। কেউ বলেন মিলেনিয়ালস। কেউ আবার বলেন জেনারেশন জেড। সত্যি বলতে এই জেনারেশনের ছেলে-মেয়েদের ভাবনা-চিন্তার মধ্যে একটা একতা আছে। তারমধ্যে এটা ‘সোশ্যাল মিডিয়া জেনারেশন’। নিজেদের চিন্তাভাবনা সহজেই অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে পারেন এঁরা।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *