নিজস্ব সংবাদদাতা।
ঝাড়খণ্ডের (Jharkhand) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হেমন্ত সোরেন (Hemant Soren)। রবিবার রাচির মোরাবাদী মাঠে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল দ্রৌপদী মুর্মু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন শনিবারই। অতিথিদের এদিন উপস্থিত ছিলেন কংগ্রেসের রাহুল গাঁধী, পি চিদম্বরম। ডিএমকে নেত্রী কানিমোঝি, শরিক আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও সিপিআই নেতা ডি রাজা।

৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জেএমএম, কংগ্রেস এবং আরজেডি এক জোট হয়ে ভোটে লড়ে সাফল্য পেয়েছে। জেএমএম ৩০টি আসন, কংগ্রেস ১৬টি এবং আরজেডির একটি আসন মিলিয়ে জোটের দখলে মোট ৪৭টি আসন। বিজেপি (BJP) ২০১৪ সালে ৩৭ আসন পেয়েছিল। এ বার তাদের আসন কমে হয়েছে ২৫। তাই বিরোধী আসনে বসবেন তাঁরা।
ছবি সৌজন্য : এএনআই (ANI)
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news